এক বছরেরও কম সময়ের মধ্যে হোম ওয়ানডে সিরিজে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
মিরপুরের হোম অব ক্রিকেটে দুপুর ১টায় শুরু হবে ৩ ম্যাচের প্রাণ-আপ বাংলাদেশ-জিম্বাবুয়ে ওডিআই সিরিজের ১ম ম্যাচ। পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার পর আরো একটি সিরিজ জয় চাইছে ওয়ানডে র্যাংকিংয়ে ৭ নম্বরে থাকা বাংলাদেশ।
তবে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে জয় মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলরের মতো তারকাবিহীন জিম্বাবুয়েকে অনুপ্রেরণা যোগাচ্ছে।
ম্যাচকে সামনে রেখে হোম অব ক্রিকেটে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।







