চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোবার্টে হেডে ‘মাথা উঁচু’ অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দুই সেশনে ইংল্যান্ড তুলে নিয়েছে ৬ উইকেট, পেরেছে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের লাগাম টানতে। পুরোপুরি অবশ্য পারেনি। শুরুর বিপর্যয় সামলে দিয়েছেন ট্রাভিস হেড। করোনা সেরেই মাঠে ফেরা বাঁহাতির সেঞ্চুরিতে স্বস্তিতে স্বাগতিকরা। যোগ্য সঙ্গ দিয়েছেন ফিফটি তোলা ক্যামেরন গ্রিন।

শুক্রবার হোবার্টে অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথমদিনে টসে হেরে ব্যাটে নেমে ৬ উইকেটে ২৪১ রান তুলেছে অস্ট্রেলিয়া। দিবারাত্রির টেস্টটিতে বৃষ্টি বাধায় চা বিরতির পরের খেলা মাঠে গড়ায়নি। এক সেশন হয়ে যায় পণ্ড।

উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি ১০ ও মিচেল স্টার্ক শূন্য রানে দ্বিতীয় দিনের শুরু করবেন।

ইংলিশ পেসারদের তোপে স্বাগতিকদের শুরুটা ছিল দুর্বিষহ। ব্যাটে আসছিল না রান, দ্রুত সাজঘরের পথ ধরেন তিন ব্যাটার। রবিনসনের বলে দ্বিতীয় স্লিপে ডেভিড ওয়ার্নার যখন ক্রাউলির তালুতে জমা পড়েন, ২২ বলে রানের দেখাই পাননি।

মেলবোর্নে তৃতীয় ম্যাচে সোয়া দুই বছর পর একাদশে ফিরে জোড়া সেঞ্চুরি পাওয়া উসমান খাজা প্রমোশন পেয়ে নেমেছিলেন ওপেনিংয়ে। এদিন হয়েছেন ব্যর্থ। স্টুয়ার্ট ব্রডের অফ স্টাম্পের বাইরের বলে খুঁচিয়ে ফেলেন, প্রথম স্লিপে রুট ক্যাচ নিয়ে ৬ রান থামান তাকে।

ওয়ার্নারের মতোই রানের খাতা খুলতে পারেননি স্টিভেন স্মিথ, রবিনসনের অফ স্টাম্পের উপর করা বলে গড়বড় করে ফেলেন। দ্বিতীয় স্লিপে ক্রাউলি ক্যাচ নিলে ক্যাঙ্গারুদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১২ রান।

Reneta

চতুর্থ উইকেটে মার্নাস লাবুশেনকে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইটা আগ্রাসী মেজাজে চালান হেড। ৭১ রানের জুটি ভাঙে ৯ চারের মারে ৫৩ বলে ৪৪ করে লাবুশেন ফিরলে, ব্রডের বলে হন বোল্ড।

হেডের সঙ্গী হন গ্রিন। পঞ্চম উইকেটে দুজনে যোগ করেন ১২১ রান। অজি ড্রেসিংরুমে নিয়ে আসেন স্বস্তির হাওয়া। মারমুখী মেজাজে হেড সেঞ্চুরি তুলে নেন। ১১৩ বলে ১২ চারে খেলেন ১০১ রানের ঝলমলে ইনিংস। ওকসের বলে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারার চেষ্টায় তালুবন্দি হন রবিনসনের।

চা বিরতির খানিক আগে গ্রিনের উইকেট তুলে দিনটা ভারসাম্যে রাখতে চেষ্টা করেছে ইংল্যান্ড। মার্ক উডের শর্ট বলে পুল খেলতে গিয়ে ভুল করে বসেন গ্রিন। ১০৯ বলে ৮ চার হাঁকিয়ে থামেন ৭২ রানে। মিড উইকেটে ক্রাউলি বল তালুতে জমাতে ভুল করেননি।

সফরকারীদের সফল বোলার ব্রড ও রবিনসন, নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট তুলেছেন উড এবং ওকস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডলিড স্পোর্টসহেড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT