চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোটেলে জিম সুবিধা পাচ্ছেন সাকিব-মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ১৬, মে ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার সকালে ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগামী ২৩ মে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে। বাঘ-সিংহের লড়াই শুরু হতে বাকি একটি সপ্তাহ। অথচ স্বাগতিক দলের মহাগুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান এখনো কোয়ারেন্টিনে।

তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ হবে ২০ মে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য চেষ্টা অব্যাহত রেখেছে দুই টাইগার তারকার কোয়ারেন্টিন কয়েকটা দিন শিথিলের। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে নিয়মিতই হচ্ছে যোগাযোগ।

রোববার বিকেল পর্যন্ত মেলেনি সুখবর। কোয়ারেন্টিন ১৪ দিনই যদি করতে হয় তাহলে সাকিব-মোস্তাফিজ মাঠের প্রস্তুতি নিতে পারবেন সামান্যই।

আইপিএল স্থগিতের পর ভারত থেকে ফিরে সাকিব-মোস্তাফিজ কোয়েরেন্টিন করতে উঠেছেন ভিন্ন দুটি পাঁচ তারকা হোটেলে। তাদের ফিটনেসে যেন মরচে না পরে সে জন্য হোটেলে কক্ষে সাইক্লিং মেশিন সরবরাহ করা হয়েছে।

নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন বিসিবি চিকিৎসকরা, ফিজিও, ট্রেনার এমনকি কোচদের সঙ্গে ভিডিও কলে আলাপ হচ্ছে। দুই বার কোভিড টেস্টের ফল নেগেটিভ আসায় হোটেলের জিম সুবিধাও পাচ্ছেন সাকিব-মোস্তাফিজ।

মোস্তাফিজের হোটেল রুমে সাইক্লিং মেশিন

বিসিবি চিকিৎসক মঞ্জুরুল হোসাইন চৌধুরী জানান, ‘চেষ্টা চলছে বিশেষ বিবেচনায় সাকিব-মোস্তাফিজের কোয়ারেন্টিন কয়েকটা দিন কমিয়ে আনার ব্যাপারে। দেখা যাক কী হয়। ফিটনেস নিয়েও তারা কাজ করার সুযোগ পাচ্ছেন। হোটেলের রুমে সাইক্লিং মেশিন দেয়া হয়েছে। হোটেলের ব্যবস্থাপনায় ট্রেডমিল ব্যবহার করছেন। সংশ্লিষ্ট সবার সঙ্গেই সাকিব-মোস্তাফিজের নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

Reneta

সরকারি নির্দেশনা অনুযায়ী সাকিব-মোস্তাফিজের দুই সপ্তাহের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা আগামী বৃহস্পতিবার। তবে কয়েক দফায় কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসার পর তাদের কোয়ারেন্টিনের সময় কয়েকটা দিন কমিয়ে আনার চেষ্টা করছে বিসিবি।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে সবুজ সংকেত এলে মঙ্গলবার থেকেই দলের অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন দুজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোয়ারেন্টিনবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেলিড স্পোর্টসসাকিব-মোস্তাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT