আজ থেকে শুরু হলো ২০১৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষায় এ বছর ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী।
পরীক্ষায় ভালো ফলাফল কামনা করে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে অতিক্ষুদ্র একটি স্ট্যাটাস দিয়েছেন বর্তমানে আবাহনীর হয়ে খেলা বাংলাদেশের অন্যতম তরুণ তারকা ফুটবলার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। সব পরীক্ষার্থীকে শুভকামনা জানালেও স্ট্যাটাসে বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন বিশেষ একজন ‘প্রিয়’ মানুষের কথা।
স্ট্যাটাসে হেমন্ত লিখেছেন: ‘সকল HSC candidates দের জন্য শুভকামনা রইল। Specially আমার প্রিয় মানুষ এর জন্য। Wish you good luck.’
স্ট্যাটাসটিতে হেমন্ত ও তার প্রিয় মানুষটিকে শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে অনেকে কমেন্ট দিয়েছেন। অনেকে আবার জানতেও চেয়েছেন বিশেষ সেই মানুষটি সম্পর্কে।








