চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের ক্ষত হয় না সেলাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

নাগরিকত্ব সংশোধনী বিল পাসের প্রতিবাদে আসামে চলছে বিক্ষোভ। পুলিশের গুলিতে নিহত হয়েছেন অন্তত তিন জন। রাজ্য জ্বলছে, আগুনে পুড়ছে গুয়াহাটি। আর এই অবস্থায় নিজের জায়গা থেকে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানালেন আসামে জন্ম নেয়া ভারতীয় জনপ্রিয় শিল্পী পাপন।

শুক্রবার দিল্লীতে একটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিলো পাপনের। কিন্তু শেষ সময়ে এসে সেই কনসার্ট বাতিলের ঘোষণা দেন এই শিল্পী। বললেন, আমার শহর জ্বলছে আর আমি এগুলো ভুলে মানুষকে মনোরঞ্জন করতে পারবো না।

দিল্লীর ইম্পারফেক্টো শোরে শুক্রবার এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এই বিষয়ে বলতে গিয়ে পাপন বলেন, আসাম জ্বলছে, কারফিউ নাগপাশে কাঁদছে আমার নিজের শহর।

বৃহস্পতিবার একের পরে এক টুইটে পাপন নিজের অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা করেন। তিনি লেখেন, প্রিয় দিল্লী, আমি ভীষণ দুঃখিত। কিন্তু আমি শুক্রবার ইম্পারফেক্টো শোরে অনুষ্ঠান বাতিল করেছি।

এর পরের টুইটেই তিনি লেখেন, যেখানে আমার রাজ্য, আমার শহর দাউদাউ করে জ্বলছে, কারফিউ নাগপাশে গুমরে গুমরে কাঁদছে সেখানে আমি মনোরঞ্জন দেওয়ার মতও পরিস্থিতিতে থাকতে পারব না।

এরপরে আরও একটি টুইট করে তিনি লেখেন, আমি জানি এটা হয়তো খুব খারাপ যে টিকিট কেটে সবাই প্রস্তুত ছিলেন। কিন্তু এই বিষয়ে আমি আশাবাদী অনুষ্ঠানকারীরা ঠিক কোনও পথ বের করে নেবেন। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনওদিন। আমি আশা করব তোমরা আমার অবস্থা বুঝতে পারছো।

Reneta

নিজের জন্মস্থান, নিজের শহর, আপন মানুষদের এই বিপদের মুখে দেখে পাপনের বারবার টুইট করার বিষয়টিতে মনে হচ্ছে, হৃদয়ে ক্ষত তৈরী হয়েছে তার। রক্ত ঝরছে এবং সেটা সেলাই করার মতো নয়!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসামকারফিউদিল্লীপাপনলিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: তোফায়েল আহমেদ

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন

জুন ১, ২০২৬

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬

জুন ১, ২০২৬

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জনের মৃত্যু

জুন ১, ২০২৬

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না: বাংলাদেশ ব্যাংক

জুন ১, ২০২৬

আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম

জুন ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT