চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পে জোভান-ফারিয়ার ‘কুটুম পাখি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

আলাল ও দুলাল দুই ভাই। স্থানীয় বাজারে ছোট একটা দোকানে অল্প দামের ফার্নিচার বানিয়ে সংসার চলে তাদের। আলালের ঘরে অন্তঃসত্তা স্ত্রী। সংসারে মাও আছে। একটু স্বাচ্ছল্যের আশায় সে অল্প টাকায় সমুদ্র পথে বিদেশে পাড়ি জমায়। সমুদ্র পথে রওনা দেওয়ার পর থেকে তার সাথে কারো আর কোন যোগাযোগ নেই। সবার ধারণা আলাল আর বেঁচে নেই। সমুদ্রেই তার সলিল সমাধি হয়েছে। কিন্তু সবাই এমনটা বিশ্বাস করলেও আলালের মা ছেলের অপেক্ষায় আছেন।

বাড়ির উপর দিয়ে তাই কুটুম পাখি ডেকে গেলেই সে ভাবে আজ বুঝি আলাল বাড়ি ফিরবে। কিন্তু আলাল ফিরে আসে না। এরমধ্যে বাড়িতে ঘটে যায় বহু কিছু। ঘটনাক্রমে আলালের স্ত্রীকে বিবাহ করতে বাধ্য করা হয় দুলালকে। কিন্তু যেদিন বিয়ে, সেদিনই বাড়িতে প্রচুর কুটুম পাখি ডাকতে থাকে। কিন্তু এদিন আর আলালের জন্য তার মা ঘর থেকে বের হয়ে আর অপেক্ষায় থাকে না।

বাড়ির মানুষের কাছে মৃত আলাল কি তবে নিজের স্ত্রীর বিয়ের দিনে বাড়ি ফিরে আসবে? বাড়ির লোকজন কি আলালকে চিনবে? বা নিজের ছোট ভাইয়ের সাথে স্ত্রীর বিয়ের বিষয়ের জটই বা কীভাবে খুলবে? এরকম নাটকীয় গল্পেই গোলাম হাবিব লিটু নির্মাণ করেছেন বিশেষ টেলিফিল্ম ‘কুটুম পাখি’।

‘কুটুম পাখি’ টেলিফিল্মের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক

গল্পের পরিনতি কী, তা জানতে হলে চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়। মানস পালের রচনায় বিশেষ এই টেলিফিল্মটি দেখানো হবে মার্চের প্রথম দিন(শুক্রবার) জুঁই ভালোবাসার প্রহরে। যা প্রচার হবে বিকেল ৩টা ৫মিনিটে।

‘কুটুম পাখি’ টেলিফিল্মটিতে অভিনয় করেছেন ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় দুই মুখ জোভান ও শবনম ফারিয়া। এছাড়াও দেখা যাবে শিরিন আলম ও মুকুল সিরাজ সহ আরো অনেককে।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যানেল আইজোভানলিটুলিড বিনোদনশবনম ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের দৌড়ে টিকে থাকল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, চলছে অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT