চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদরোগে বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশে

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১০:০৮ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

জান্নাতুল বাকেয়া কেকা:

হৃদরোগে বুকে ব্যাথার সাথে মারাত্মক শ্বাষকষ্টে ভুগছেন এমন রোগীদের হার্ট দুর্বল বলে অনেক সময় বাইপাস করা সম্ভব হয় না। এমন রোগীদের সার্জিক্যাল ভেন্টিকুলার রেস্টোরেশন- এসভিআর প্রক্রিয়ায় বড় হার্ট কেটে ছোট করার উন্নত চিকিৎসা বাংলাদেশেই দেওয়া সম্ভব, দাবি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের। স্বস্তির কথাও জানিয়েছেন দেশে চিকিৎসা নেওয়া রোগীরা।

হার্ট এ্যার্টাকের পর হার্ট বড় হয়ে যাওয়া এমন কয়েকজন রোগীর মধ্যে একজন হলেন ক্ষুদ্র ব্যবসায়ী গোলাম রসুল। কয়েক বছর আগে হার্ট অ্যাটাকের পর বুকের ব্যথার সাথে তীব্র শ্বাষকষ্টে ভুগছিলেন তিনি। সামান্য হাঁটা চলাতেও সমস্যা হতো তার। সম্প্রতি দেশেই এসভিআর প্রক্রিয়ায় বড় হয়ে যাওয়া হার্ট কেটে ছোট করার পর স্বস্তিতে আছেন তিনি। গোলাম রসুল জানান এখন তার হাঁটা, চলা ফেরায় কোন সমস্যা হয় না।

Banglabid

দেশেই সেবা নেওয়া আরেক রোগী সৌদি প্রবাসী আবুল হাশেম বলেন, ‘২০০১ সালে হার্ট অ্যার্টাকের পর থেকে তীব্র শ্বাষকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলাম। দীর্ঘ দিন ধরে ওষুধ সেবনেও যন্ত্রণা কমেনি। দেশে এসে অপারেশনের পর এখন অনেক ভাল আছি।’

পদ্ধতি এবং দেশের সেবার মান নিয়ে ল্যাব এইড হাসপাতালের চীফ কার্ডিয়াক ডা. লুৎফর রহমান বলেন, ‘ম্যাসিভ বা বড় ধরনের হার্ট এ্যার্টাকের পর হৃদরোগীরা মৃত্যু ঝুঁকি থেকে রক্ষা পেলেও মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের হৃদযন্ত্র। ২০ থেকে ২৫ ভাগ রোগীর হার্ট এ্যাটাকের পর হার্টের আকার বড় হয়ে যায় কয়েকগুন। এতে করে শ্বাষকষ্ট, অল্পতেই বুক ধরফর, চলাফেরায় অস্বস্তিসহ নানান জটিলতায় আক্রান্ত হন হৃদরোগীরা। সার্জিক্যাল ভেন্টিকুলার রেস্টোরেশন- এসভিআর প্রক্রিয়াটি সম্পর্কে  সিঙ্গাপুরের ডাক্তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছি আমরা। এখন পর্যন্ত এই প্রক্রিয়ায় ১০০ জনের চিকিৎসা দেশেই করেছি। তাদের সবাই ভাল আছেন।’

উন্নত বিশ্বেও সার্জিক্যাল ভেন্টিকুলার রেস্টেুরেশন-এসভিআর উন্নত চিকিৎসা হিসেবেই অস্ত্রপচারে বড় হার্ট কেটে ছোট করে নতুন জীবন দিচ্ছে হৃদরোগীদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT