চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিলারি ‘প্রেসিডেন্ট’ হলে বিল ক্লিনটন হবেন ‘ফার্স্ট জেন্টলম্যান’?

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
১:৪৬ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

আর কয়েক ঘণ্টা পরই শুরু হবে এ বছরের সবচেয়ে বড় যুদ্ধ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীর রাষ্ট্রপ্রধান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ডেমোক্র্যাট প্রার্থী হিলারি জিতলে অন্যান্য আলোচনা পাশে রেখে অন্তত এই একটি দিক থেকে বলা যাবে, দেশটি একজন নারীকে প্রেসিডেন্ট নির্বাচিত করে জাতীয় রাজনৈতিক পরিসরে নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কিন্তু গুরুগম্ভীর বিভিন্ন ইস্যুর পাশাপাশি আরেকটি প্রশ্ন এখন বিশ্বজুড়ে অনেকের মনেই উঁকি দিচ্ছে: হিলারি প্রেসিডেন্ট হলে তার স্বামী বিল ক্লিনটনকে কী নামে ডাকা হবে?

প্রশ্নটা হাস্যকর হলেও এর উত্তরটা কিন্তু এখনো দ্বিধাহীনভাবে দেয়া যাচ্ছে না। এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন পুরুষ। তাদের নারী সঙ্গীদের ডাকা হতো ‘ফার্স্ট লেডি’। এদের মধ্যে প্রেসিডেন্ট জেমস বুকানান তো চিরকুমারই ছিলেন। তাই তার এসব ডাকাডাকির ঝামেলাও ছিল না।bill-clinton

কিন্তু হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হলে বিল হবেন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম পুরুষ সঙ্গী। এমন কিছু এখন পর্যন্ত দেশটিতে চিন্তাই করা হয়নি বলে তার সম্ভাব্য পদবীটাও অনিশ্চিত।

স্টেট পর্যায়ে এমন সমস্যার সমাধান থাকলেও রাষ্ট্রীয় পর্যায়ে পদবীটি ঠিক করা হয়নি বলে জানান যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত এক শিষ্টাচারবিদ লিসা গ্রটস। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে ৬ জন নারী গভর্নর আছেন। তাদের স্বামীকে অনানুষ্ঠানিকভাবে ‘ফার্স্ট জেন্টলম্যান’ বলে ডাকা হয়। তবে প্রেসিডেন্টের স্বামীকে কী ডাকা হবে এ নিয়ে কোনো নীতি নেই।”

এক্ষেত্রে হয়তো বিল ক্লিনটনকে ফার্স্ট জেন্টলম্যান ডাকা যেত। কিন্তু তাতেও আছে আরেক বিপদ। বিল নিজেও একজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। দেশটিতে একবার কেউ প্রেসিডেন্ট নির্বাচিত হলে বাকি জীবনও তাকে সম্মানসূচক ‘প্রেসিডেন্ট’ ডাকা হয়। কিন্তু একসঙ্গে তো আর দু’জনকে ‘প্রেসিডেন্ট ক্লিনটন’ ডাকা সম্ভব নয়!hillary-bill

Reneta

এ ব্যাপারে হোয়াইট হাউজ হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের ফার্স্ট লেডি বিশেষজ্ঞ আলিডা ব্ল্যাক বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রটোকল অনুযায়ী বিল ক্লিনটনের পদবী একই থাকবে। অন্তত আনুষ্ঠানিক উপলক্ষগুলোতে তাদের ‘প্রেসিডেন্ট ক্লিনটন ও সাবেক প্রেসিডেন্ট ক্লিনটন’ ডাকার কথা।

জর্জ ডব্লিউ বুশ এবং তার বাবার একসঙ্গে উপস্থিতিতেও এই নিয়মই মানা হতো বলে জানান আলিডা।

তবে সব কথার শেষ কথা, হিলারি প্রেসিডেন্ট হলে একমাত্র হোয়াইট হাউজই সিদ্ধান্ত নিতে পারবে, ‘ফার্স্ট লেডি’র অফিসে বিলের জন্য কোন পদবী লেখা ফলক বসবে। ততক্ষণ পর্যন্ত জল্পনা-কল্পনা চলতে থাক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিল ক্লিনটনহিলারি ক্লিনটন
শেয়ারTweetPin

সর্বশেষ

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

জুলাই ৩, ২০২৬

এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না ৩৬ শতাংশ শিক্ষার্থী, কারণ কী?

জুলাই ৩, ২০২৬

সরকার উন্নয়নে বৈষম্য করলে কঠোর প্রতিবাদ করা হবে: জামায়াত আমির

জুলাই ৩, ২০২৬

পদত্যাগ করলেন জার্মানি কোচ নাগেলসম্যান

জুলাই ৩, ২০২৬

উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT