চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাসু থেকে বিশ্বনেত্রী শেখ হাসিনা’

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৫:০৬ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে দিনব্যাপী নানা কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় “হাসু থেকে শেখ হাসিনা” শিরোনামে শেখ হাসিনা হল প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালির গর্ব। শেখ হাসিনা বাঙালির উৎসাহ, উদ্দীপনা ও সাহসের প্রতীক। তাঁর মানবতাবাদী খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বময়। আমরা সেই খ্যাতির সহযোগী। বাঙালির প্রতি শেখ হাসিনার যে ভালবাসা, সেই ভালবাসার মধ্যদিয়ে তাঁর জীবন অতিক্রম করুন। তাঁর নেতৃত্বে বাঙালি জাতি, সমাজ, সংস্কৃতি বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করবে, বাঙালি জাতি সেই আশা পোষণ করে।

উপাচার্য তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির জনকের এ কন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। স্থিরচিত্র উদ্বোধন শেষে উপাচার্য হলের শিক্ষার্থীদের জন্য ‘শেখ হাসিনা হল গ্রন্থাগার’ উদ্বোধন করেন।

“শেখ হাসিনা হল গ্রন্থাগার” উদ্বোধন অনুষ্ঠানে প্রাধ্যক্ষ অধ্যাপক বশির আহমেদ হল প্রশাসনের পক্ষ থেকে সকলকে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সুযোগ্য ও বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশকে আজ মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। বাঙালি জাতি তাঁর নেতৃত্বে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে।’

Reneta

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, রেজিস্টার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ’সহ অন্যান্য হলের প্রভোস্ট, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় শেখ হাসিনা হল প্রাঙ্গণে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার শৈশব কাটে পিত্রালয়ে। শৈশব থেকেই তিনি ছিলেন মা-বাবা ও দাদা-দাদির আদরের। আদর করে সবাই তাকে ‘হাসু’ বলে ডাকতেন।

হাসুর শৈশব বাংলার সবুজ শ্যামল প্রকৃতির সঙ্গে মিশে আছে। ছোট বেলা থেকেই ‘হাসু’ ছিলেন বুদ্ধিমতী ও সবার প্রিয়। খেলার সঙ্গীদের সঙ্গে গ্রামীণ খেলাধুলা আর হৈ হুল্লোড় করে কেটেছে হাসুর শৈশব। শিক্ষাজীবনের সূচনাও ঘটে টুঙ্গীপাড়ার এক পাঠশালায়।

শৈশবে সবার সেই আদরের ‘হাসু’ আজকের সফল প্রধানমন্ত্রী ও বিশ্বনেত্রী শেখ হাসিনা হয়ে উঠেন। প্রধানমন্ত্রীর শৈশব থেকে বিশ্বনেত্রী হয়ে ওঠার নানান স্মৃতি ও মুহূর্তের ছবি দিনব্যাপী কর্মসূচির স্থির চিত্র প্রদর্শনীতে স্থান পায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসনিাশেখ হাসিনা হলশেখ হাসিনার জন্মদিনসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬

সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

জুন ১২, ২০২৬

১০ এ ৬ পেলেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT