চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হালদা’র পরিবেশনায় ‘ঢাকা অ্যাটাক’-এর পরিবেশক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

তৌকীর আহমেদ এর পরিচালনায় বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘হালদা’ পরিবেশন করবে তুমুল দর্শকপ্রিয়তা পাওয়া ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের পরিবেশক দি অভি কথাচিত্র।

পরিচালক তৌকীর আহমেদ ও দি অভি কথাচিত্রের প্রধান জাহিদ হাসান অভি চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। ডিসেম্বরে চলচ্চিত্রটি মুক্তি পাবে। চলচ্চিত্রটির পোস্টার ডিজাইন করেছেন বিপাশা হায়াত। এটি তৌকীর আহমেদের পরিচালনায় পঞ্চম চলচ্চিত্র।

এ প্রসঙ্গে শনিবার রাতে তৌকীর আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা ভালো পরিবেশক খুঁজছিলাম। ‘ঢাকা অ্যাটাক’ যেভাবে সাফল্যের সঙ্গে পরিবেশন করেছে ‘দি অভি কথাচিত্র’ তাতে আমরাও আমাদের ছবিটি পরিবেশনার দায়িত্ব তাতের হাতে নিশ্চিন্তে তুলে দিয়েছি।

অন্যদিকে প্রযোজক-পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, আমরা ঢাকা অ্যাটাক দিয়ে যেমন নাগরিক মনকে স্পর্শ করতে সক্ষম হয়েছি। আশা করি ‘হালদা’ দিয়ে প্রান্তিক এবং গ্রামীণ জীবনকেও ছুঁতে পারব। সেই ঘরাণার দর্শকও সিনেমা হলে আসবে বলে বিশ্বাস করি। ছবিটির গান দেখেছি ও শুনেছি। ‘মনপুরার’ সঙ্গীত সাফল্যকে এ ছবির গান অতিক্রম করবে বলে আশা করছি।’

ছবিটি দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকে ঘিরে গড়ে উঠেছে। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এ নদীতে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবনের প্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে। আজাদ বুলবুলের গল্পে ‘হালদা’য় প্রধান চারটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও ফজলুর রহমান বাবু। সিনেমায় খলচরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান।মোশাররফ করিম থাকছেন জেলের ভূমিকায়। স্বপ্নবাজ তরুণীর চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। তার বাবা চরিত্র রুপায়ণ করেছেন ফজলুর রহমান বাবু।

‘আমরা ক’জন’-এর প্রযোজনায় চলচ্চিত্রটিতে আরো অভিনয় করছেন দিলারা জামান, শাহেদ আলী, রুনা খান প্রমুখ। প্রযোজনায় আমরা ক’জন। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

Reneta

তৌকীর আহমেদের পরিচালনায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ‘অজ্ঞাতনামা’। ছবিটি ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে দেখানো হয়েছে। ২১ অক্টোবর শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র উৎসবেও শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং পরিচালক বিভাগে পুরস্কৃত হয়েছে ছবিটি। এছাড়া ইতালিসহ আরও কয়েকটি উৎসবে পুরস্কৃত হয়েছে এটি। চলচ্চিত্র পরিচালক হিসেবে তৌকীর আহমেদ এর বাকী চলচ্চিত্রগুলো হল ‘জয়যাত্রা (২০০৪), ‘রূপকথার গল্প (২০০৬)’ ও ‘দারুচিনি দ্বীপ (২০০৭)। তার দ্বিতীয় এবং তৃতীয় চলচ্চিত্রটিও প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

প্রতিবেদক: হাসান আহমেদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞাতনামাঢাকা অ্যাটাকতৌকির আহমেদহালদা
শেয়ারTweetPin

সর্বশেষ

৪ বছর পূর্তির আগেই পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের নতুন ইউনিফর্ম আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT