চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারানোর কিছু নেই পাওয়ার আছে অনেক: মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

‘হ্যাঁ, ভারতের সঙ্গে আমরা খুব কাছে গিয়ে কিছু ম্যাচ হেরেছি। সামনে সুযোগ আসলে আর ভুল করতে চাই না।’ কথাটা মাহমুদউল্লাহ রিয়াদের। রোববার দিল্লিতে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে এভাবেই বললেন বাংলাদেশ অধিনায়ক।

কথার উৎস প্রসঙ্গে যেতে অবশ্য সাড়ে তিন বছর পেছনে তাকাতে হবে। সেসময় বেঙ্গালুরুতে জয়ের খুব কাছে গিয়ে হারের স্মৃতি দুঃসহ যন্ত্রণা দিয়েছে বহুদিন। ২০১৬ সালের ২৩ মার্চ, টি-টুয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচের কথা চাইলেও ভুলতে পারবে না বাংলাদেশ। ভারতের মাটিতে যখন আরেকবার টি-টুয়েন্টির লড়াই, তখন স্বাভাবিকভাবেই আসছে ওই হারের প্রসঙ্গ।

সাকিব আল হাসান না থাকায় ভারত সফরে টি-টুয়েন্টিতে বাংলাদেশ দলের অধিনায়কত্বের দায়িত্ব বর্তেছে মাহমুদউল্লাহ রিয়াদের উপর। সাড়ে তিন বছর আগে টাইগারদের ৩ বলে ২ রানের সমীকরণ মেলাতে না পারার পেছনে দায় আছে এ মিডলঅর্ডার ব্যাটসম্যানেরও। তবে ওরকম সুযোগ আবার এলে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ।

ভারতের বিপক্ষে টি-টুয়েন্টিতে কোনো জয় নেই বাংলাদেশের। ৩ বলে ২ রানের সহজ সমীকরণ মেলাতে না পারার ব্যর্থতার পর জয়ের সুযোগ আর সেভাবে তৈরি করতে পারেনি টাইগাররা। ভারতের মাটিতে তো আরও কঠিন স্বাগতিকদের চ্যালেঞ্জ করা। তবে জয়ের জন্যই খেলবে বাংলাদেশ।

‘ঘরের মাটিতে ভারত অনেক শক্তিশালী। হারানোর কিছু নেই, পাওয়ার অনেককিছুই আছে। ভালো ক্রিকেট খেলে যেন জিততে পারি সেটিই আমরা ভাবছি।’

Reneta

এক সপ্তাহে ঘটে গেছে অনেক নাটকীয় ঘটনা। বাংলাদেশের ক্রিকেট খেয়েছে বেশ বড় ধাক্কা। অধিনায়ক ও সেরা ক্রিকেটার সাকিব দলে নেই। তার একবছরের পূর্ণ আর একবছরের স্থগিত নিষেধাজ্ঞা শুরু হচ্ছে এই সিরিজ থেকেই। সাকিবকে না পাবার আক্ষেপ সরিয়ে বাংলাদেশ দল তাকাতে চায় সামনে।

‘গত এক সপ্তাহে যা ঘটেছে ওখান থেকে সরে এসেছি। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। এখানে এসে রাসেল ডমিঙ্গো খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছে, আমিও বলেছি। কতটুকু ভালো করতে পারে এভাবে চিন্তা করা উচিত আমার মনে হয়। সবার ওভাবেই চিন্তা করা উচিত।’

‘সাকিবের ব্যাপারটি মোটিভেশন, চাপ হিসেবে নিচ্ছি না। যেন ভালো করতে পারি। সাকিব না থাকায় সবার জন্যই সমান সুযোগ। এমনকি আমার জন্যও। সাকিবের জায়গাটা পূরণ করা সম্ভব না। সাকিব একদিনে তৈরি হয়নি। ১২-১৩ বছর লেগেছে। সাকিব না থাকলে কিছুটা সমস্যায় পড়তেই হয়। যখন ইনজুরিতে দলের বাইরে ছিল, তখনও দল সাজাতে আমাদের ভুগতে হয়েছে টপক্লাস খেলোয়াড়টি না থাকায়। একাদশে তাই বাড়তি একজন ব্যাটসম্যান বা বাড়তি বোলারের দিকে যেতে হবে আমাদের।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজমাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃ/ত্তরা কেটে ফেলেছে ৭০০ কলাগাছ

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ৭, ২০২৬

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT