চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামজার ‘রশিদ খান’ হয়ে ওঠার দিনে নায়ক উইলিয়ামস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ন ০৩, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

দলের নিয়মিত ও সেরা বোলার রশিদ খান খেলতে পারেননি। তারকার অনুপস্থিতিতে আলো কাড়লেন আমির হামজা। তার ক্যারিয়ারসেরা বোলিংয়ের দিনে দারুণ এক সেঞ্চুরি করে নায়ক শন উইলিয়ামসও। একইদিনে ১০ উইকেটে জয় তুলেছে জিম্বাবুয়েও।

আবু ধাবিতে সিরিজের প্রথম টেস্টে নেমেছিল আফগানিস্তান ও জিম্বাবুয়ে। মঙ্গলবার প্রথমদিনে প্রথম ইনিংসে আফগানদের মাত্র ১৩১ রানে গুটিয়ে দেয় জিম্বাবুইয়ানরা।

পরে ব্যাটিংয়ে নেমে হামজার ঘূর্ণির সামনে পড়ে জিম্বাবুয়ে। অলআউট হওয়ার আগে অবশ্য ২৫০ রান তুলে ফেলে দলটি। ১১৯ রানের বড় লিডই নেয়।

জিম্বাবুয়ের ত্রাতা অধিনায়ক উইলিয়ামস। ক্যাপ্টেন্স নকে দারুণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন। ১০ চারে ১০৫ রান করে হামজার বলেই ক্যাচ দিয়েছেন হাসমতউল্লাহকে।

একসময় ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে বসা জিম্বাবুয়েকে টেনে তোলার পথে সিকান্দার রাজার (৪৩) সাথে ৭১, রেগিস চাকাভার (৪৪) সঙ্গে ৭৫ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে লড়েন বাঁহাতি উইলিয়ামস। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সাদা পোশাকের সেঞ্চুরি।


Reneta

রশিদ খানের অনুপস্থিতিতে আফগানদের নায়ক হয়ে ওঠেন আমির হামজা। ৭৫ রান খরচায় নামের পাশে ৬ উইকেট যোগ করেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা ২৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার। তার আগের খেলা টেস্টটি সেই ২০১৯ সালের নভেম্বরে। যে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন অভিষেকেই।

হামজার দিনে ২ উইকেট নিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার জাহির খান। একটি করে উইকেট নিয়েছেন ইয়ামিন আহমাদজাই ও ইব্রাহিম জাদরান।

ম্যাচসেরা উইলিয়ামসের সেঞ্চুরিতে আসা সেই রানই বোঝা হয়ে যায় আফগানদের। দ্বিতীয় ইনিংসেও ১৩৫ রানের বেশি করতে পারেনি তারা। জিম্বাবুয়েকে জয়ের জন্য লক্ষ্য দিতে পারে মাত্র ১৭ রানের। যা কোনো উইকেট না হারিয়েই ছুঁয়ে ফেলে উইলিয়ামসের দল।

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসলিড স্পোর্টসহামজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT