চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাবিবুল ফিরতেই জিতল দল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:৩৮ অপরাহ্ণ ০৪, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: বাহুর পেশীতে চোট পেয়েছিলেন কিছুদিন আগে। ব্যথার কারণে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্রথম দুই ম্যাচে নামতে পারেননি র’ন্যাশন্স খুলনা মাস্টার্সের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। ড্রেসিংরুমে বসে দেখেছেন দলের হার। শুক্রবার তৃতীয় ম্যাচে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাঠে নেমেই ভাঙলেন খুলনার হারের বৃত্ত।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট সিক্সার্স মাস্টার্সের বিপক্ষে বৃষ্টি-আইনে ১২ রানে জিতেছে খুলনা। টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে নাঈমুর রহমান দুর্জয়ের দল।

৪ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি হানা দিলে ১০০ বলের ম্যাচটি নেমে আসে ৪৬ বলে। আগে ব্যাট করে ৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৮ রান তোলে খুলনা। নিয়াজ মোর্শেদ পল্টু করেন সর্বোচ্চ ২৩ রান।

দুটি করে উইকেট নেন জাকির হাসান ও মিজানুর রহমান বাবুল।

ডাকওয়ার্থ ও লুইস মেথড অনুযায়ী খুলনার লক্ষ্য দাঁড়ায় ৭১ রান। নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৮ রানের বেশি করতে পারেনি দলটি।

Reneta

তৌহিদ হোসেন ২২ রানে অপরাজিত থাকেন। হান্নান সরকার ১৬ ও টাইগারদের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান করেন ৯ রান।

ফরিদউদ্দিন মাসুদ দুটি ও শাফাক আল জাবির নেন একটি করে উইকেট। ১০ বলের মাস্টার ওভারটি করেন শাফাক। টুর্নামেন্টে এ নিয়ে দ্বিতীয়বার মাস্টার ওভার করলেন এ বাঁহাতি পেসার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT