চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতে বাকি ২১ দিন, ‘মিশন: ইম্পসিবল সেভেন’ নিয়ে চরম বিপাকে টম ক্রুজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ১০, জুন ২০২১
বিনোদন
A A

‘মিশন: ইম্পসিবল সেভেন’-এর কাজ নিয়ে চরম বিপাকে পড়েছেন টম ক্রুজ। করোনাভাইরাসের কারণে ‘মিশন ইম্পসিবল সেভেন’ ছবির শুটিং অনেকবার পিছিয়েছে। এরপর শুটিং শুরু হলেও ১৪ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সিনেমার শুটিং আবারও বন্ধ হয়ে গেছে ১০ দিনের জন্য। এদিকে টম ক্রুজের হাতে জমে আছে অনেক কাজ। শুটিং টিমের অনেক সদস্যকেও অন্য প্রজেক্টের কাজ শুরু করতে হবে। সব মিলিয়ে শুটিং শেষ করার জন্য টম ক্রুজের হাতে আছে আর মাত্র ২১ দিন।

‘দ্য সান’ এর খবরে জানা গেছে, বেশ কয়েকজন ক্রু এবং অ্যাজেন্সি কনট্রাকটরের অন্য প্রজেক্টের কাজ শুরুর সময় ঘনিয়ে আসছে। তাদের ছাড়া কাজ করায় সম্ভব নয়। বিকল্প খোজার সময়ও এই মুহূর্তে নেই। এদিকে টম ক্রুজের ‘টপ গান’ মুক্তি পাবে নভেম্বরে। ছবির প্রচারণার কাজও শুরু করার সময় হয়ে গেছে। সব মিলিয়ে দ্রুত কাজ শেষ করার চাপ বেড়েছে।

ছবির সিংহভাগ শুটিং হয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ একটি দৃশ্য বাকি আছে। টানটান উত্তেজনাপূর্ণ সেই অংশে পাহাড়ের গা ঘেঁষে ট্রেন চালানোর দৃশ্য দেখা যাবে।

‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমার পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি। সিনেমাটিতে টম ক্রুজ ছাড়া আরো অভিনয় করছেন রেবেকা ফার্গুসন, ভিং রামেস, সিমন পেগ, হেইলি অ্যাটওয়েল প্রমুখ। আগামী বছরের মে মাসে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টম ক্রুজমিশন ইম্পসিবল সেভেনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬

কিউইদের কাছে হেরে লোয়ার মিডল অর্ডার নিয়ে আক্ষেপ লিটনের

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে কয়েকদিন ঝড়বৃষ্টির আভাস

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন মামলায় খালাস পাচ্ছে ৭০ শতাংশ আসামি

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ: কৃষিমন্ত্রী

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT