চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টে যেতে হচ্ছে বিএনপির দুলুকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

প্রার্থী বাছাইয়ের মতো আপিল শুনানিতে এসেও আদালতের সাজাপ্রাপ্ত আসামি বিএনপির নেতা নাটোর-২ আসনে বিএনপি প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের অস্থায়ী এজলাসে এ বাতিলের আদেশ দেয় নির্বাচন কমিশন।

বাতিলের আদেশের আগে দুলু এবং তার আইনজীবী মনোনয়ন বৈধ করার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। কিন্তু তাদের যুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি ইসির অস্থায়ী এজলাস।

যুক্তিতর্কে দুলু বলেন, বাবর, হাজী সেলিম তাদের স্টে অর্ডার ছিল তারাও নির্বাচন করেছে। তাহলে অামার সমস্যা কোথায়? মনোনয়ন বাতিল হওয়ার কথা শুনে আমার প্রতিপক্ষরা এলাকায় মিষ্টি বিতরণ করেছে। তারা ষড়যন্ত্র করে আমার এ অবস্থা করেছে। মনোনয়ন বাতিল হওয়ার কথা শুনে আমার একালাবাসী কান্না করছে। তাদের কথা চিন্তা করে হলেও আমার আপিল দয়া করে মঞ্জুর করেন।

দুলু ও তার আইনজীবীর যুক্তিতর্ক শোনার পর ইসির অস্থায়ী এজলাস থেকে বলা হয়, আমরা আপনার আপিলটি মঞ্জুর করতে পারছি না। আপনাদের জন্য হাইকোর্টের দরজা খোলা আছে।

এর আগে গত ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই করে দুলুর প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। এরপর ৪ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের দ্বিতীয় দিনে আপিল করেন তিনি।

Reneta

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বসতবাড়িতে আগুন লাগানো ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় দুলুকে দুই বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। ওই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করলেও আদালত সাজা বহাল রাখেন। এ কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনদুলুহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT