চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডের পর্দায় প্রিন্স ফিলিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২১
বিনোদন
A A

ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ প্রয়াত হলেন। তার বয়স হয়েছিল ৯৯। শুক্রবার সকালে উইন্ডসর প্রাসাদে মৃত্যু হয় তার। ১৯৫২ সালে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ সিংহাসনে আরোহণের পর থেকে প্রিন্স ফিলিপের চরিত্রটি হলিউডের বিভিন্ন সিনেমা ও সিরিজে ফুটিয়ে তোলা হয়েছে। জেনে নিন তেমনই পাঁচ সিনেমা ও সিরিজ সম্পর্কে।

দ্য ক্রাউন: নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ সিরিজের পঞ্চম ও ষষ্ঠ সিজনে প্রিন্স ফিলিপের চরিত্রটি ফুটিয়ে তুলেছেন জোনাথন প্রাইস। এর আগে সিরিজের প্রথম দুই সিজনে ম্যাট স্মিথ অভিনয় করেছেন এই চরিত্রে। আর তৃতীয় ও চতুর্থ সিজনে এই চরিত্রে দেখা গেছে টবিয়াস মেঞ্জিসকে।

দ্য কুইন: আমেরিকান অভিনেতা জেমস ক্রমওয়েল ‘দ্য কুইন’ চলচ্চিত্রে প্রিন্স ফিলিপের চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির জন্য ২০০৭ সালে অস্কারও জিতে নিয়েছেন অভিনেতা। ছবিতে রানী দ্বিতীয় এলিজাবেথের চরিত্রে দেখা গেছে হেলেন মিরেনকে।

দ্য কুইন’স করগি: ২০১৯ সালের এই চলচ্চিত্রে প্রিন্স ফিলিপের চরিত্রে অভিনয় করেছেন টম কোর্টেনে। এই অ্যানিমেটেড ইউরোপিয়ান কমেডি সিনেমাটি রটেন টমেটোতে সমালোচকদের তরফ থেকে স্কোর পেয়েছে শূন্য।

চার্লস অ্যান্ড ডায়ানা: অ্যা রয়েল লাভ স্টোরি: ১৯৮২ সালের এবিসি টিভির এই ছবিতে প্রিন্স ফিলিপের চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন ব্রিটিশ অভিনেতা ক্রিস্টোফার লি। এর আগে শুধু ভৌতিক ছবিতে দেখা যেত লি-কে। প্রিন্স ফিলিপের চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন তিনি। পরবর্তীতে ‘লর্ড অব রিংস’-এর ‘সারুম্যান’ এবং ‘স্টার ওয়ার্স’-এর ‘কাউন্ট ডুকু’র মতো জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে স্বয়ং প্রিন্স চার্লসের হাত থেকে নাইট উপাধি পেয়েছেন এই অভিনেতা।

দ্য রয়েল রোমান্স অব চার্লস অ্যান্ড ডায়ানা: ১৯৮২ সালের ‘দ্য রয়েল রোমান্স অব চার্লস অ্যান্ড ডায়ানা’ টিভি মুভিতে প্রিন্স ফিলিপের চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা স্টুয়ার্ট গ্র্যাঞ্জার। লস অ্যাঞ্জেলস টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্য কুইনদ্য ক্রাউনপ্রিন্স ফিলিপপ্রিন্সেস ডায়ানালিড বিনোদনহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT