চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হঠাৎ জলাবদ্ধতায় দুর্ভোগে রাজধানীবাসী

পরাগ আজিমপরাগ আজিম
৩:৫১ অপরাহ্ণ ২১, মে ২০১৬
বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে শুক্রবার রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে পানিতে ডুবে গেছে অনেক সড়ক।

বিশেষ করে শান্তিনগর ও এর আশেপাশের অনেক সড়ক ডুবে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন এলাকাবাসী। মোহাম্মদপুরেও কয়েকটি এলাকায় একই অবস্থা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার রাত থেকেই টানা বৃষ্টি হওয়ায় সকালে তলিয়ে যায় রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ সড়ক ও আশেপাশের গলিপথ। বরাবরের মতোই সবচেয়ে বেশি জলাবদ্ধতা তৈরি হয় শান্তিনগরে। বেইলি রোড, রাজারবাগ, মৌচাক, মালিবাগের রাস্তা পানিতে ডুবে যায়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

এলাকাবাসীদের অভিযোগ, প্রতিবারই বৃষ্টিপাতের সময় এরকম জলাবদ্ধতায় পড়েন তারা। তখন স্কুল-কলেজ, কর্মক্ষেত্র, এমনকি জরুরি কাজেও বের হওয়া তাদের জন্য মুশকিল হয়ে পড়ে। রোগী নিয়ে চলাচলেও দেখা দেয় বিপদ। জনগণের যাতায়াতে এই দুর্ভোগ নিরসনে সরকারের জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া দরকার বলে মনে করেন তারা।

পানিতে চলতে গিয়ে বিকল হয়ে যায় অনেক সিএনজি চালিত অটোরিকশা। এতে সমস্যায় পড়েন চালক ও যাত্রীরা। মালিবাগ বাজার থেকে বিজয় সরণীর মোড় পর্যন্ত রাস্তায় বৃষ্টির সময় চলাফেরা করাই যায় না – এমনটাই জানালেন এক অটোরিকশা চালক।

রাস্তায় ম্যানহোলের ঢাকনা খুলে দিলেও পানি দ্রুত সরতে পারেনি পলিথিনের জন্য। কিছু জায়গায় কাজ করতে দেখা যায় সিটি কর্পোরেশনের কর্মীদের।

Reneta

ঢাকা দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল বলেন, ‘আমরা চেষ্টা করছি কোনোভাবেই যেন মানুষের দুর্ভোগ না বাড়ে এবং পানি যেন তাড়াতাড়ি সরে যায়।’

তিনি জানান, শান্তিনগর মোড় আশপাশের এলাকা থেকে অনেকটা নিচু। এজন্য একে কিছুটা উঁচু করার উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে একটি প্রকল্পও ইতোমধ্যে পাশ হয়েছে বলে জানান তিনি।

বৃষ্টি হলেই জলাবদ্ধতা, এমন পরিস্থিতি থেকে মুক্তি চান নগরবাসী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলাবদ্ধতারোয়ানু
শেয়ারTweetPin

সর্বশেষ

উন্মাদনাকে দর্শকদের আরও কাছে পৌঁছে দিতে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে ১১ জেলায় বজ্রবৃষ্টির আভাস

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প

জুন ২৫, ২০২৬

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT