চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না: সেতুমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক-মহাসড়কের উপর কোরবানির পশুর হাট বসানো যাবে না। তিনি বলেন, ‘কোনভাবেই সড়ক ও মহাসড়কের উপর কোরবানির পশুর হাট বসানো এবং ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না।’

সেতুমন্ত্রী আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় এ নির্দেশনা দেন। ওবায়দুল কাদের তাঁর বাসভবন থেকে প্রস্তুতি সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

ফিটনেসবিহীন গাড়িতে যাতে কোরবানির পশু পরিবহন না করতে পারে, সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ বিষয়ে উৎসমুখে কড়া নজরদারি বাড়াতে হবে এবং প্রত্যেক জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশকে সক্রিয় থাকতে হবে।

পদ্মাসেতু চালু হওয়ায় অনেক পশুবাহী যানবাহন এ পথে ঢাকায় আসবে, বিষয়টি বিবেচনায় রাখার ওপর গুরুত্বারোপ করে ওবায়দুল কাদের বলেন, এছাড়াও এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বাড়বে তাই চাপ সামলাতে এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, পদ্মাসেতু, বঙ্গবন্ধু সেতু এবং মেঘনা ও গোমতি সেতুর টোল প্লাজায় বুথ সংখ্যা বাড়াতে হবে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এবারের ঈদে চ্যালেঞ্জ হিসেবে বৃষ্টি, ধীরগতির পশুবাহী যানবাহন, ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন, সড়কের পাশে পশুর হাট এবং করোনা সংক্রমণ- এসকল চ্যালেঞ্জ উত্তরণে সকল অংশীজনের মাঝে সমন্বয় সাধন করতে হবে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সবাইকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ঈদে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে, তাই ঘরমুখো মানুষকে পরিবহনে যাতায়াতে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরো সতর্ক থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে একটি মহল তৎপর, তাদের থেকেও সতর্ক থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে  শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে পারবো।

Reneta

সড়ক পরিবহন মন্ত্রী পরিবহন সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, যানবাহন চলাচলে সতর্ক থাকতে হবে, সড়কে গাড়ি যাতে বিকল না হয় সেদিকে নজর রাখতে হবে। যানবাহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে বলেও জানান সেতুমন্ত্রী। এ সময়ে মন্ত্রী ঈদ উপলক্ষে  ২৪ ঘন্টা সিএনজি স্টেশনগুলো খোলা রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি  অনুরোধ জানান।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে যতটা সতর্ক থাকা হয়, ঈদের পরে ততটা সতর্ক না থাকায়- সড়কে দুর্ঘটনা বেশি হয়, তাই এবিষয়েও নজর দিতে হবে।

বৈঠকে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরিসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদওবায়দুল কাদেরপদ্মা সেতুপশুর হাটমহাসড়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT