চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় মেহেরপুরে ৬ যুবলীগ কর্মী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৬ কর্মী নিহত হয়েছে। এই ঘটনায় আরও ১৫ জন আহত হয়।

বৃহস্পতিবার  সন্ধ্যায় মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো তুফান খান, আনিচ খান, নজরুল ইসলাম, টুকু শেখ, মিঠুন ও সোহরাব হোসেন।

হতাহতরা সবাই নছিমনের যাত্রী। এদের বাড়ি মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আহতদের মধ্যে মিঠুন ও সোহরাবকে মারাত্বক আহতাবস্থায় রাজশাহী মেডিক্যালে নেওয়ার পথে রাত ১১ টার দিকে মারা যায়।

পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে পাবনা থেকে আসা পিকনিকের কৌসিক পরিবহনের একটি বাস মুজিবনগর থেকে ছেড়ে এসে মেহেরপুর-মুজিবনগর সড়কের চকশ্যামনগর নামক স্থানে পৌছালে মেহেরপুর থেকে বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে একটি যুবলীগ কর্মীদের বহনকারী একটি ইঞ্জিন চালিত আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

Reneta

এতে নছিমনটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ১ জন এবং পরে হাসপাতালে ৩ জন এবং রাজশাহী নেওয়ার পথে আরো দু’জন মারা যায়।

এদিকে ঘটনার পরপর বিক্ষুব্ধ এলাকাবাসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় তড়িঘড়ি বাস থেকে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের আগুন নিয়ন্ত্রনে আনে।

জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন দাবী করেছেন নিহত ও আহতরা সকলেই যুবলীগ কর্মী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেরপুর-সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT