চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭শ’ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৯
অর্থনীতি, বাংলাদেশ
A A
সড়ক

গ্রামীণ সড়ক উন্নয়নে ২০ কোটি ডলারের সমান প্রায় ১৭শ কোটি টাকা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের আওতায় বাস্তবায়িতব্য ‘রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’-এর অনুকূলে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমদ এবং এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

‘রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ -এর মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ৮টি জেলা, ঢাকা বিভাগের ৫টি জেলা, খুলনা বিভাগের ৭টি জেলা, রাজশাহী বিভাগের ৬টি জেলা এবং রংপুর বিভাগের ৮টি জেলার সর্বমোট ১৮০টি উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করা হবে।

প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ২৮৫.৩১ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে এডিবি ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ হিসেবে দেবে। অবশিষ্ট ৮৫.৩১ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সরকার যোগান দেবে।

উল্লেখ্য, এডিবির দেওয়া এ ঋণ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য।

Reneta

স্থানীয় সরকার বিভাগ উল্লিখিত প্রকল্পের উদ্যোগী বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করবে। প্রকল্পের বাস্তবায়নকাল জুলাই ২০১৮ হতে জুন ২০২৩ পর্যন্ত। প্রকল্পটি গত ৯ অক্টোবর একনেক সভায় অনুমোদিত হয়।

প্রকল্পের উদ্দেশ্য হলো উৎপাদনশীল কৃষি এলাকায় উচ্চ আয় সৃষ্টি ও আর্থসামাজিক কেন্দ্রে যাতায়াত সুগম করতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ সংযোগ উন্নয়ন করা এবং কার্যকর প্রশিক্ষণের মাধ্যমে অংশীজনের সক্ষমতা বৃদ্ধিকরণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিবিসড়কসড়ক উন্নয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান শক্তিশালী ও অহংকারী, তবে তাদের চুক্তিতে আসা ছাড়া বিকল্প থাকবে না: ট্রাম্প

জুন ৭, ২০২৬

বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, বললেন ভারতের কোচ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ডেটা সেন্টারে বিনিয়োগের নেতৃত্বে বাংলাদেশি রবিন খুদা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT