চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথের রেকর্ডের ম্যাচে জিতে সমতায় ইংলিশরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের শেষ টেস্টে হারের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। ৩৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬৩ রানে অলআউট হয়ে ১৩৫ রানে হেরেছে অজিরা। একমাত্র ম্যাথু ওয়েড ছাড়া ভালো করতে পারেননি অন্য কেউই।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টটি জিতে ২-২এ সমতায় শেষ করল ইংল্যান্ড। যদিও অ্যাশেজ থাকছে অস্ট্রেলিয়ার কাছেই, গত সিরিজের চ্যাম্পিয়ন হিসেবে এবার ড্র করেই ছাইদানি রেখে দিতে পারল তারা। যাতে অনেকটাই অবদান সিরিজজুড়ে রানবন্যা ছোটানো স্টিভেন স্মিথের।

চোটের জন্য দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারেননি স্মিথ। তৃতীয় টেস্ট দেখতে হয়েছে মাঠের বাইরে বসে। অ্যাশেজের পাঁচ ম্যাচের সিরিজে তিনটি ইনিংস হাতছাড়া করেছেন। যদি চোট না পেতেন, তবে স্মিথ স্যার ডন ব্র্যাডম্যানের ৮৯ বছর আগের রেকর্ড হয়তো অনায়াসে ভেঙে দিতে পারতেন!

ওভালে সিরিজের শেষ টেস্টের শেষ ইনিংসে মাত্র ২৩ রানে স্মিথ আউট হলে নিশ্চিত হয় যে, আপাতত অক্ষুণ্ণ থাকছে প্রায় নয়’দশক আগে গড়া ব্র্যাডম্যানের কীর্তি। তবে এরপরও গত ২৫ বছরে একটি টেস্ট সিরিজে সব থেকে বেশি ব্যক্তিগত রানের রেকর্ড এখন স্মিথেরই।

স্মিথ অবশ্য এবারের অ্যাশেজে একাধিক রেকর্ড গড়েছেন। চার ম্যাচে তার সব থেকে কম রানের ইনিংস ওভালের এই ২৩। তার আগের ছয়টি ইনিংসে স্মিথের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ১৪৪, ১৪২, ৯২, ২১১, ৮২ ও ৮০। অর্থাৎ, সিরিজে ১১০.৫৭ গড়ে ৭৭৪ রান সংগ্রহ করেছেন স্মিথ। দীর্ঘ ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে এমন চমকপ্রদ পারফরম্যান্স।

কিন্তু অন্যদের অবস্থা একেবারেই খারাপ। দুই ওপেনারের মধ্যে মার্কাস হ্যারিস ৯ ও ডেভিড ওয়ার্নার ১১ রান করেছেন বড় লক্ষ্য তাড়ায় নেমে। নিজের বাজে অবস্থা বজায় রেখে সপ্তমবারের মতো স্টুয়ার্ট ব্রডের বলে আউট হন ওয়ার্নার।

Reneta

দুই ওপেনারের পর দ্রুত ফেরেন লাবুশানে ১৪ ও স্মিথ ২৩। বল হাতে ভালো করলেও ব্যাট হাতে ব্যর্থ হন মিশেল মার্শ (২৪)। অধিনায়ক টিম পেইন করেন ২১। সেঞ্চুরিয়ান ম্যাথু ওয়েডকে সঙ্গ দিলেও ৯ রানের বেশি করতে পারেননি প্যাট কামিন্স।

শেষ পর্যন্ত ২৬৩ রানে অলআউট হয়ে গেলে একশর উপর রানে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। ওয়েড সর্বোচ্চ ১১৭ রান করেন।

ইংল্যান্ডের হয়ে ব্রড ও জ্যাক লিচ চারটি করে উইকেট নিয়েছেন। ২টি জো রুটের দখলে।

শেষ ইনিংসে দ্রুত আউট হলেও ১৯৯৪ সালের পর থেকে একটি টেস্ট সিরিজে সবথেকে বেশি ব্যক্তিগত রান সংগ্রহ করেছেন স্মিথ। ২৫ বছর আগে ব্রায়ান লারা একটি টেস্ট সিরিজে ৭৭৮ রান করেছিলেন। মাত্র ৪ রানের জন্য লারাকে ছোঁয়া হয়নি তার।

তবে নতুন শতাব্দীতে স্মিথের ৭৭৪ রানই একটি সিরিজে সর্বোচ্চ। ২০০০ সালের পর থেকে এপর্যন্ত আগের রেকর্ডটিও ছিল স্মিথের দখলে। ২০১৪-১৫ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭৬৯ রান করেছিলেন।

একাধিকবার একটি টেস্ট সিরিজে ৭০০’র বেশি রান সংগ্রহ করা ষষ্ঠ ব্যাটসম্যান হলেন স্মিথ। তার আগে এমন কৃতিত্ব দেখিয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান, সুনিল গাভাস্কার, ব্রায়ান লারা, এভার্টন উইকস ও গ্যারি সোবার্স।

অ্যাশেজের ইতিহাসে একটি সিরিজে সবচেয়ে বেশি রানে করার নিরিখে স্মিথ পাঁচ নম্বরে উঠে এলেন। একটি অ্যাশেজ সিরিজে স্মিথের চেয়ে বেশি রানের নজির রয়েছে ব্র্যাডম্যান (১৯৩০ সালে ৯৭৪ রান এবং ১৯৩৬-৩৭ সালে ৮১০ রান), ওয়ালি হ্যামন্ড (১৯২৮-২৯ সালে ৯০৫ রান) ও মার্ক টেলরের (১৯৮৯ সালে ৮৩৯)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ ২০১৯অ্যাশেজ-২০১৯/২০লিড স্পোর্টসস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT