চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথ নিষিদ্ধ, বেনক্রফটের জরিমানা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বল টেম্পারিংয়ের অভিযোগে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ এক টেস্ট নিষিদ্ধ হয়েছেন। তাকে ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দিয়েছে আইসিসি।

ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানান, স্মিথের নামের পাশে আগে থেকেই তিনটি ডিমেরিট পয়েন্ট থাকায় চার ডিমেরিট পয়েন্ট মিলে পরের টেস্টে নিষিদ্ধ থাকবেন।

শাস্তি পেয়েছেন টেম্পারিংয়ের আরেক হোতা ক্যামেরন বেনক্রফটও। তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। সঙ্গে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা।

এই শাস্তিতে সাউথ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে খেলতে পারবেন না স্মিথ। কেপটাউন টেস্টে দলীয়ভাবে টেম্পারিংয়ে জড়ানোর অভিযোগ ওঠার পর স্মিথ ও ওয়ার্নার ম্যাচের চতুর্থদিনের খেলা শুরুর আগেই অধিনায়ক এবং সহ-অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

অধিনায়কত্ব ছাড়ার দিনে স্মিথ মাঠে নেমেছেন আপদকালীন নেতৃত্ব পাওয়া টিম পেইনের অধীনে। পরে জানলেন নিষিদ্ধের সংবাদ। তবে কোন জরিমানা বা শাস্তি পেতে হচ্ছে না আরেক অভিযুক্ত ওয়ার্নারকে।

অধিনায়ক হওয়ায় অভিযোগের সমস্ত দায় স্মিথের কাঁধেই বর্তায়। তাই তার শাস্তিও বড় হওয়া উচিত বলে মনে করেন রিচার্ডসন, ‘একজন অধিনায়ক হিসেবে স্টিভেন স্মিথকে তার দলের খেলোয়াড়দের দায় নিজের কাঁধেই নিতে হবে। আর তার নিষেধাজ্ঞা একটি যথাযথ শাস্তি।’

Reneta

পুরো দল মিলে বল টেম্পারিং করাকে একটি জঘন্য অপরাধ বলে মত দিয়েছেন রিচার্ডসন, ‘অস্ট্রেলিয়া দলের লিডারশিপ গ্রুপ মিলে যে কাজ করেছে তা খেলাধুলার চেতনার সম্পূর্ণ পরিপন্থী। ম্যাচ, খেলোয়াড় ও খেলার আদর্শ ধ্বংস হয়েছে এতে। আর এটি একটি জঘন্য অপরাধ।’

কেপটাউন টেস্টে শনিবার পকেট থেকে কিছু একটা বের করে বল ঘষতে দেখা যায় ক্যামেরুন বেনক্রফটকে। তিনি নিজে স্বীকার করেছেন অধিনায়ক স্মিথ আগে থেকেই এই ব্যাপারটি জানতেন।

আইসিসির নীতিমালা অনুযায়ী, হাত কিংবা কোনো কৃত্রিম পদার্থ দিয়ে বলের রং চটানো কিংবা কোনো প্রকার পরিবর্তন নিষিদ্ধ। ক্রিকেটাররা বড়জোর ট্রাউজারের সঙ্গে বল ঘষতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বল টেম্পারিংলিড স্পোর্টসস্মিথ-ওয়ার্নার
শেয়ারTweetPin1

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT