চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে আরও ৭১৮ রোহিঙ্গা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:৪২ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২২
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের শরণার্থী শিবিরগুলো থেকে দশম দফায় স্বেচ্ছায় যেতে ইচ্ছুক ৭’শ বেশি রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা করেছেন।

রবিবার দুপুরে (প্রথম অংশে) উখিয়া ডিগ্রি কলেজের মাঠ থেকে ৭১৮ জন রোহিঙ্গা পরিবার ১৩টি বাসে করে ভাসানচরের উদ্দেশে চট্রগ্রামে রওনা দেয়। এর আগে সকালে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মাধ্যমে রোহিঙ্গারা সপরিবারে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আসেন।

ভাসানচরে অবস্থানরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-এর প্রতিনিধি (সিআইসি) তানবির আহমেদ বলেন, ‘ভাসানচরে উদ্দেশে রোহিঙ্গাদের একটি দল ক্যাম্প ত্যাগ করেছেন। মূলত তারা চটগ্রামে রাতে পৌঁছাবেন। পরের দিন সকালে সেখান থেকে ভাসানচরে পৌঁছনোর কথা রয়েছে। আমরাও সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।  ১২’শ রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে আসতে রাজি হয়েছে।’

অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন জানান, ‘দশম দফায় ৭’শ জনের বেশি রোহিঙ্গাদের একটি দল উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে। বিস্তারিত পরে বলা যাবে। ’

এ বিষয়ে ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, ‘দশম দফায় শিবিরগুলো থেকে এবারে ১২’শ রোহিঙ্গা ভাসানচরে যাবার কথা রয়েছে। একটি দল ইতিমধ্যে ভাসানচরের উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেছেন।’

গত বছরের ডিসেম্বর থেকে নবম দফায় ২০ হাজারের বেশি রোহিঙ্গাকে সরকার ভাসানচরে পাঠায়। এছাড়া গতবছর মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারচট্রগ্রামরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT