বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের সাধারণ শিক্ষার্থীদের সুবর্ণ জয়ন্তী বৃত্তি প্রদান করার ঘোষণা দিয়েছে ভারত।
রোববার ২০ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপ সচিব মো. মাসুম আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
এতে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের সাধারণ শিক্ষার্থীদের সুবর্ণ জয়ন্তী বৃত্তি প্রদান করার ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সর্বমোট এক হাজার বৃত্তি প্রদান করা হবে। বৃত্তির আওতায় সাধারণ ছাত্রছাত্রীদের মধ্য থেকে ৫০০ জন ও সরকারী কর্মকর্তাদের মধ্য থেকে ৫০০ জন ২০২২ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বৃত্তি দিয়ে আন্ডারগ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি পর্যায়ে অধ্যায়নের সুযোগ লাভ করবে।
আগ্রহীরা ৩০ এপ্রিল ২০২২ পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবে, http://www.sjsdhaka.gov.bd








