চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে আমাদের আস্থা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৩:৪০ অপরাহ্ন ১৯, নভেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A

সপ্তাহখানেক আগে নৌ পুলিশের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাম্প্রতিক সময়ে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে অপেক্ষা করার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘আমাদেরকে সময় দিতে হবে। অপেক্ষা করতে হবে। আমরা অবশ্যই তাদের খুঁজে বের করবো। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।’ ওই অনুষ্ঠানে তাকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক মোবাশ্বার হাসান সিজার, সাংবাদিক উৎপল দাস এবং ব্যবসায়ী অনিরুদ্ধ রায়সহ নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের অগ্রগতি বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীর এমন অাশ্বাসের কয়েকদিনের মধ্যেই আমরা দেখেছি ৭৯ দিন আগে রাজধানীর গুলশান থেকে নিখোঁজ হওয়া ব্যবসায়ী ও বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ কুমার রায়ের উদ্ধারের খবর। এই ঘটনা নিশ্চিতভাবেই এখনো যারা নিখোঁজ রয়েছেন-তাদের পরিবারের সদস্যকে আরো আশাবাদী করে তুলেছে, আস্থা আর সাহস ‍যুগিয়েছে তাদের মনে। এর আগেও কয়েকটি ঘটনায় আমরা দেখেছি অপহৃত বা নিখোঁজ ব্যক্তিরা ফিরে এসেছেন। সেই ফিরে আসা অন্যদের মতো আমাদেরকেও আশাবাদী করে তোলে। আমরা জানি, সর্বশেষ ব্যক্তি হিসেবে সিজার নিখোঁজ হন গত ৭ নভেম্বর। তার প্রায় একমাস আগে নিখোঁজ হন অনলাইন নিউজ পোর্টাল পূর্ব-পশ্চিম বিডি.কম-এর সাংবাদিক উৎপল দাস। তার আগে ২২ আগস্ট বনানী থেকে ব্যবসায়ী সৈয়দ সাদাত আহমেদ, ২৬ আগস্ট ধানমণ্ডি থেকে শিক্ষার্থী ইশরাক আহমেদ, ২৭ আগস্ট গুলশান থেকে ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এবং একই দিন পল্টন থেকে কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান নিখোঁজ হন। তবে সিজার নিখোঁজের ঘটনার পর দেশে-বিদেশে বিষয়টি নিয়ে বড় আলোচনার জন্ম দেয়। দ্রুত তাকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি উঠে বিভিন্ন পর্যায় থেকে। সেই দাবির সঙ্গে আমরাও সহমত প্রকাশ করে বলতে চাই; অনিরুদ্ধ রায়ের মতো নিখোঁজ অন্য ব্যক্তিরাও পরিবারের সদস্যদের কাছে ফিরে আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে আমরা পরিপূর্ণ আস্থা রাখতে চাই।

Jui  Banner Campaign
ট্যাগ: উৎপল দাসমোবাশ্বার হাসান সিজারসিজার
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT