চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনকে হারিয়ে অলিম্পিক সোনা ধরে রাখল ব্রাজিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

অলিম্পিক ফুটবলের ফাইনালে স্পেনকে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে হারিয়ে সোনা ধরে রাখল ব্রাজিল। ঘরের মাঠে ২০১৬ রিও আসরে নিজেদের প্রথম অলিম্পিক সোনাজয়ী ছিল ব্রাজিল অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।

ব্রাজিল সবশেষ দল, যারা টানা দুই অলিম্পিকে ফুটবলে সোনা জিতল। এর আগে শেষ দল হিসেবে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে টানা দুই গেমসে সোনা জয়ের কীর্তি ছিল আর্জেন্টিনার।

শনিবার টোকিও অলিম্পিকে নির্ধারিত সময়ের খেলা ১-১ থাকার পর অতিরিক্ত সময়ে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে সোনার হাসি আনে দানি আলভেজের ব্রাজিল। স্পেন অনূর্ধ্ব-২৩ দলকে তাতে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হল।

ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টির সুযোগ হাতছাড়া করেছিলেন টোকিওয় পাঁচ গোল করা রিচার্লিসন। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেই ব্যর্থতা ভুলিয়ে দেন ম্যাথিয়াস কুনহা। বলের যোগানদাতা ছিলেন অধিনায়ক আলভেজ।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৬১ মিনিটে সমতা টানে স্পেন। গোল আনেন মিকেল ওয়েরজাবাল, বল বানিয়ে দিয়েছিলেন কার্লোস সোলের। ওই গোলের সুবাদে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে, ম্যাচের ১০৮ মিনিটে জয়সূচক গোলটি আনেন ম্যালকম। সেলেসাওদের সোনার হাসি আনা গোল বানিয়ে দিয়েছিলেন অ্যান্টনে।

Reneta

এর আগে সেমিফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকার পর পেনাল্টিতে গড়ানো ম্যাচে মেক্সিকোকে ৪-১ ব্যবধানে হারিয়ে সোনার মঞ্চে যায় ব্রাজিল।

তারও আগে টোকিওয় কোয়ার্টারে মিশরকে হারিয়ে সেমির টিকেট কেটেছিল ব্রাজিল। মিশর অনূর্ধ্ব-২৩ দলকে তারা ১-০ ব্যবধানে হারায়।

সেলেসাওরা তার আগে জার্মানিকে ৪-২ গোলে উড়িয়ে অলিম্পিক যাত্রা শুরু করে। পরের ম্যাচে গোলশূন্য ড্র করে আইভরি কোস্টের বিপক্ষে। শেষ ম্যাচে সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টারে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক-২০২১টোকিও অলিম্পিক-২০২১ব্রাজিললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন সুপ্রিম কোর্ট

জুন ৩০, ২০২৬

শিল্পগুরু মুস্তাফা মনোয়ারের প্রতি সবস্তরের শ্রদ্ধা ও রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

জুন ৩০, ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT