চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ন্যাপচ্যাটে ওবামাকে ব্যঙ্গ করলেন মেয়ে সাশা

১০:৩৭ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

ছোট মেয়ে সাশা জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটে বাবাকে নিয়ে ঠাট্টা করেছেন – এমনটাই জানালেন সাশার বাবা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

পরিবারের সঙ্গে রাতের খাবার খাওয়ার সময় ওবামা সামাজিক মাধ্যম নিয়ে আলোচনা করছিলেন। সেই আলোচনা রেকর্ড করেন ১৫ বছর বয়সী সাশা। তারপর নিজের বিরক্তি ভরা চেহারার ছবি পোস্ট করেন স্ন্যাপচ্যাটে।

ছবি দেখে বোঝাই যাচ্ছিল, ওবামার আলোচনায় আনন্দ বা কৌতুহল দেখানোর কিছু খুঁজে পাচ্ছিলেন না এই কিশোরী।

সোমবার জনপ্রিয় আমেরিকান টকশো জিমি কিমেল শো’তে বিশেষ অতিথি হিসেবে আসেন বারাক ওবামা। সেখানে মেয়ের স্ন্যাপচ্যাট ছবির কথা বলেন তিনি।

ওবামা বলেন, সাশা তাকে স্ন্যাপচ্যাটের কাজকর্ম শেখান। “একদিন রাতের খাবারের সময় আমি একটা খবর থেকে পড়ে বললাম স্ন্যাপচ্যাট ওর (সাশা) বয়সী ছেলেমেয়েদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাই আমি ওর কাছে স্ন্যাপচ্যাট সম্পর্কে জানতে চাইলাম।

‘জিমি কিমেল শো’তে সার্প্রাইজ গেস্ট হয়ে যোগ দেন প্রেসিডেন্ট ওবামা
‘জিমি কিমেল শো’তে সার্প্রাইজ গেস্ট হয়ে যোগ দেন প্রেসিডেন্ট ওবামা

তখন সাশা আমাদের কাছে ব্যাখ্যা করতে শুরু করল, স্ন্যাপচ্যাট দিয়ে কী কী করা যায়। বোঝানো শেষ হলে আমি মিশেলকে বললাম, ‘দারুণ না ব্যাপারটা?’ এরপর আমি আর মিশেল সামাজিক মাধ্যমের ব্যবহার আর তার প্রভাব নিয়ে কথা বলতে শুরু করলাম।

Reneta

পরে আমি টের পেলাম সাশা আমাদের পুরো কথাবার্তা রেকর্ড করে বন্ধুদের কাছে পাঠিয়ে দিয়েছে। ভিডিও সঙ্গে লিখেছে, ‘বাবা আমাদের সামাজিক মাধ্যম নিয়ে লেকচার দিচ্ছেন।’ তার সঙ্গে সে নিজের একটা ছবি তুলেও পাঠালো, যেটা দেখে মনে হলো সে আমার কথা শুনে খুবই বিরক্ত।”

ওবামা আরও জানান, সেই পোস্টে নাকি তার স্ত্রী মিশেল আর বড় মেয়ে মালিয়া ‘লাভ’ দিয়েছেন!

এর আগেও মেয়ের অনলাইন কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন আমেরিকার এই প্রেসিডেন্ট। গত জুলাইয়ে ওবামা এক টিভি অনুষ্ঠানে জানান সাশার টুইটার অ্যাকাউন্ট আছে। গণমাধ্যমগুলো তখন হাত ধুয়ে লেগে পড়েছিল সেই অ্যাকাউন্ট খুঁজতে।

সেই অ্যাকাউন্ট এখনো তিমিরেই রয়ে গেছে। এমনকি এবারের স্ন্যাপচ্যাট পোস্টটিও পাবলিক পোস্ট না হওয়ায় সাশার বন্ধুমহল ছাড়া আর কেউ তা খুঁজে পায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বারাক ওবামাস্ন্যাপচ্যাট
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT