চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্তালিন’-এর দখলে মঞ্চ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৯
বিনোদন
A A

গেল জুন মাসে প্রথমবারের মতো মঞ্চে এসেই রীতিমত তোলপাড় ফেলে দেয় কামালউদ্দিন নীলুর নির্দেশিত নাটক ‘স্তালিন’। মাঝখানে বিরতি শেষে ফের মঞ্চে আসছে স্তালিন। 

রাজধানীর সেগুনবাগিচাস্থ শিল্পকলার জাতীয় নাট্যশালায় টানা দুই সন্ধ্যায় মঞ্চস্থ হবে সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) নাটক ‘স্তালিন’। ১৯ ও ২০ আগস্ট (সোমবার ও মঙ্গলবার) সন্ধ্যা সাতটায় নাটকটির দুটি প্রদর্শনী হবে বলে জানিয়েছেন সিএটি’র সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন।

ইতিহাস বিকৃতির অভিযোগে নাটকটির প্রদর্শনী বন্ধের দাবি উঠলেও নির্দেশক কামালউদ্দিন নীলু জানিয়েছেন নিয়মিতভাবেই এখন মঞ্চস্থ হবে ‘স্তালিন’।

‘স্তালিন’ নাটক প্রসঙ্গে সিএটি থেকে বলা হয়, নাটকটি ক্ষমতাবৃত্তের একটি দৃষ্টান্ত, যেখানে একজন কর্তৃত্ববাদী শাসক আত্মবিস্তারের অনিবার্যতায় তার চারপাশে চাটুকারের দল জড়ো করেন। আর এই চাটুকাররাই পরগাছার মতো করে তার স্বপ্নকে শেষ করে দেয়। তাকে বিচ্ছিন্ন করে জনমানুষ থেকে। স্তালিন তার কর্মকাণ্ডের কারণে তার সহকর্মীদের কাছ থেকে তো বটেই তার পরিবারের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। ফলে জীবন সায়াহ্নে তিনি পুরোপুরি একা হয়ে যান। একসময় তার মৃত্যু হয়। কিন্তু এরপরেও তার ছায়া আমাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। আমাদের ওপরে জমে থাকা মেঘ ধীরে ধীরে কালো হয়ে হারিয়ে যায় অন্ধকারে।

‘স্তালিন’-এর মাধ্যমে পাঁচ বছর পর ঢাকার মঞ্চে নতুন নাটক নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন নীলু। দশ মিনিট বিরতি-সহ আড়াই ঘন্টাব্যাপ্তির এই নাটকে স্তালিন চরিত্রে অভিনয় করছেন মো. শাহাদাত হোসেন।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সাবিনা সুলতানা, রায়হান আখতার, এ কে আজাদ, মোহাম্মদ রাফী সুমন, শাওন কুমার দে, শিপ্রা দাস, শান্তনু চৌধুরী, সুব্রত প্রসাদ বর্মণ, মর্জিনা মুনা, মেজবাউল করিম, চিন্ময়ী গুপ্তা, কাবেরী জান্নাত প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামাল উদ্দিন নীলুথিয়েটারনীলুমঞ্চলিড বিনোদনশিল্পকলাস্তালিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬

অর্থের অভাবে সঙ্গে আনতে পারেননি মাকে, কাঁদলেন ভোজিনহা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT