চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ট্রোক করে হাসপাতালে নির্মাতা সি বি জামান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

ত্রিশ বছর পর সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত নির্মাতা সি বি জামান। সেজন্য প্রাথমিক প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন। কিন্তু তার আগেই স্ট্রোক করে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ‘উজান ভাটি’ খ্যাত এই নির্মাতা।

মঙ্গলবার সন্ধ্যায় স্ট্রোক করেন সি বি জামান। এরপর দ্রুত তাকে নেয়া হয় রাজধানীর শমরিতা হাসপাতালে। পরে অবস্থা বেগতিক দেখে রাত সাড়ে ৯টার দিকে ইউনিভার্সেল মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

সিবি জামানের শারীরিক অবস্থা নিয়ে বুধবার বিকেলে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। তিনি জানান, সি বি জামানের লেকুনার ইনফারক্ট (lacunar infarct) নামের একটি স্ট্রোক হয়েছে। সেইসঙ্গে উনার দীর্ঘদিন ধরেই উচ্চরক্তচাপ ও কিডনি ফাংশনও খারাপ এবং বয়স একটা ফ্যাক্টর। আর এসব কারণেই উনাকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে। তাই বলে বর্তমান অবস্থাকে আমরা আশঙ্কাজনক বলছি না,তবে তার অবস্থা আরো খারাপ হতে পারে।

তিনি আরো বলেন, যে জায়গাতে স্ট্রোকটা হয়েছে এটা ভাল জায়গা না। তবুও উনার সেরে উঠা নিয়ে আমরা আশাবাদী, বর্তমানে তিনি মাল্টিপল কনসালটেন্ট-এর অধীনে চিকিৎসাধীন আছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বাকিটা সময়ই বলে দিবে।

১৯৯০ সালে সর্বশেষ ‘কুসুম কলি’ নামের চলচ্চিত্র নির্মাণ করেছিলেন সি বি জামান। এর প্রায় ৩০ বছর পর সম্প্রতি প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান এসএইচকে গ্লোবাল এর ‘এডভোকেট সুরাজ’ চলচ্চিত্রের পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি।

সি.বি. জামান নিজের ক্যারিয়ার শুরু করেন ১৯৬৬ সালে লাহোর ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাসিস্টেন্ট ডিরেক্টর হিসেবে। ১৯৭৩ সাল হতে ১৯৯০ সাল পর্যন্ত সরাসরি চলচ্চিত্র পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। এ সময়ে তিনি নির্মাণ করেন একে একে ঝড়ের পাখি (১৯৭৩), উজান ভাটি (১৯৮২), পুরস্কার (১৯৮৩), শুভরাত্রি (১৯৮৫), হাসি (১৯৮৬), লাল গোলাপ (১৯৮৯) ও কুসুম কলি’র (১৯৯০) মতো কালজয়ী চলচ্চিত্র। এর মধ্যে ব্যবসায়িক সফলতার পাশাপাশি ১৯৮৬ সালে ৬টি ক্যাটাগরিতে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্রপুরস্কারবাংলা সিনেমালিড বিনোদনসি বি জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT