চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কোলানিকেই স্থায়ী কোচ চাইছেন শিষ্যরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লিওনেল মেসি নেই, তবু তরতরিয়ে ছুটছে লিওনেল স্কোলানির আর্জেন্টিনা। শনিবারও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে তারা।

রাশিয়া বিশ্বকাপে চরম ব্যর্থতার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ান হোর্হে সাম্পাওলি। তারপরই দলের অস্থায়ী দায়িত্ব নেন স্কোলানি। তার অধীনে পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে আর্জেন্টিনা। তার মধ্যে আবার চার ম্যাচেই কোনো গোল হজম করেনি তারা।

স্কোলানি দায়িত্ব নিয়েই আর্জেন্টিনা দলকে নতুন করে গড়ে তুলতে চাইছেন। যার নেতৃত্বে আছেন পাওলো দিবালা। জুভেন্টাস তারকাসহ দলের বেশ কয়েকজন খেলোয়াড়ই স্কোলানিকে স্থায়ী কোচ হিসেবে চাইছেন।

শুধু মেসি নয়, আগুয়েরো, হিগুয়েন, ডি’মারিয়ার মতো তারকাদের ছাড়াও মেক্সিকোর মতো কঠিন প্রতিপক্ষকে হারাতে তেমন বেগ পেতে হয়নি আর্জেন্টাইনদের। আর এসবই সম্ভব হচ্ছে স্কোলানির পরিকল্পনায়। অন্তত এমনটাই বলছেন দিবালা।

মেক্সিকো ম্যাচের পর জুভ তারকা বলেছেন, ‘তার (স্কোলানি) সঙ্গে আমরা বেশ ভালোভাবেই কাজ করছি। এই কোচিং স্টাফরা আমাদের দারুণভাবে সাহায্য-সহযোগিতা করছেন। স্পষ্টত আমরা চাই তিনিই চালিয়ে যান। তবে এটা আমাদের সিদ্ধান্তের ব্যাপার নয়।’

আরেকটু যোগ করে দিবালার বক্তব্য, ‘তিনি আমাদের স্বাধীনতা (খেলার) দিয়েছেন। ভালো উপায়ে কাজগুলো করছেন। দারুণ একটা কোচিং স্টাফ আমাদের সামনের দিকে নিয়ে যাচ্ছে। তাদের সাহায্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

Reneta

দিবালার মতো স্কোলানিকে স্থায়ী কোচ হিসেবে চান লা লিগায় রিয়াল বেটিসের হয়ে খেলা জিওভানি লো সেলেসোও, ‘আমি মনে করি, স্কোলানি সহ পুরো কোচিং স্টাফই দারুণ কাজ করছে। তাদের খেলার স্টাইল আমরা খুব দ্রুতই মাঠে বাস্তবায়ন করতে শিখেছি। আমরা দারুণ সব ম্যাচ খেলেছি এবং ভালো ফলাফল পেয়েছি; যেটা আসলে আমাদের খুব দরকার ছিল। তাকে সবাই সমর্থন করছেন। কেউ যখন সমর্থিত হয় তখন তাকে আত্মবিশ্বাসী মনে হয়। খেলোয়াড় এবং স্টাফরা দিন দিন আমাদের কাজের সেরাটা বের করে আনবেন।’

আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার সময় ডাগআউটে স্কোলানি থাকবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। তবে এগুলোতে মাথা না ঘামিয়ে স্কোলানি বলছেন, আগামী জানুয়ারিতে অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশীপেই নজর দিচ্ছেন তিনি। কারণ খাতা কলমে এখনো তিনি অনূর্ধ্ব-২০ দলের কোচ।

মেক্সিকো ম্যাচের পর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল স্কোলানিকে। উত্তরে শুধু বলেছেন, ‘আমি এখানে আছি আগামী আন্তর্জাতিক প্রীতি ম্যাচ পর্যন্ত।’

আগামী মঙ্গলবারই হবে মেক্সিকোর বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনা ফুটবল দললিওনেল স্কোলানিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT