চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্করসিসের ছবি দেখে মানুষ ওকলাহোমায় ফিরবে’, ওসেজ ন্যাশন প্রধানের আশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০২১
বিনোদন
A A

মার্টিন স্করসিসের ২০০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমা ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন।’ ছবির শুটিং চলছে ওকলাহোমায়। ছবিটি নিয়ে আশাবাদী ওসেজ ন্যাশন প্রধান জেওফ্রে স্ট্যান্ডিং বিয়ার। ‘কানসাস সিটি ম্যাগাজিন’-এ দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি আশা করছেন এই ছবিটি দেখে ওসেজের মানুষগুলো ফিরে আসবে ওকলাহোমায়।

ওসেজ ন্যাশন প্রধান বলেছেন, ‘কানসাস শহর একসময় জমজমাট ছিল। এখন তেইশ হাজার মানুষের অর্ধেক থাকেন ওকলাহোমার বাইরে। তবে আমরা সবাইকে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’

‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিতে পরামর্শক হিসেবে আছেন ওসেজ ন্যাশন প্রধান। ছবির প্রি-প্রোডাকশনের কাজেও স্করসিসের সাথেই ছিলেন তিনি। নিখুঁত ভাবে পুরো ঘটনাটি ফুটিয়ে তোলার জন্য স্করসিসকে সব ধরনের সহায়তা করছেন।

পুরো আগস্ট মাস জুড়ে চলবে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর শুটিং। ছবিতে থাকছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, রবার্ট ডি নিরো এবং লিলি গ্ল্যাডস্টোন।

১৯২০-এর দশকের ওকলাহোমার প্রেক্ষাপটে বর্বরোচিত ওসেজ ন্যাশন নেটিভ আমেরিকান হত্যাকাণ্ডকে ঘিরে ডেভিড গ্রেনের বেস্ট-সেলিং উপন্যাস অবলম্বনে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমাটি বানাবেন স্করসিস। সিনেমা মুক্তির সম্ভাব্য তারিখ এখনো জানানো হয়নি। ইন্ডিওয়্যার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওকলাহোমামার্টিন স্করসিসরবার্ট ডি নিরোলিওনার্দো ডিক্যাপ্রিও
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT