চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্করপিয়ন্সের সঙ্গে ম্যাডিসন স্কয়ার মাতালো চিরকুট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ০৭, মে ২০২২
বিনোদন
A A

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার (০৬ মে) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হয়ে গেল ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। এই কনসার্টে বিশ্ববিখ্যাত ব্যান্ডদল স্করপিয়ন্স পারফর্ম করেছে। সঙ্গে ছিল বাংলাদেশের চিরকুট।

চিরকুটের শারমিন সুলতানা সুমী ফেসবুকে লিখেছেন, “‘ইতিহাস তৈরি হলো! আমরা ম্যাডিসন স্কয়ার গার্ডেনে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে বিশ্বের অন্যতম সেরা ব্যান্ড ‘স্করপিয়ন্স’-এর সাথে পারফর্ম করেছি এবং বাংলাদেশকে গর্বিত করার চেষ্টা করেছি। স্করপিয়ন্স ও ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মানুষেরা যারা আমাদের শুনেছেন তারা বলেছেন, ‘আপনারা প্রাণবন্ত ও অসাধারণ।'”

স্থানীয় সময় ৬ মে শুক্রবার রাত ৮টায় শুরু হয়েছে কনসার্ট। তবে দুপুর থেকেই ম্যাডিসন স্কয়ারে জড় হতে শুরু করেন বাঙালিরা। ম্যাডিসন স্কয়ার হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। কনসার্টকে ঘিরে প্রবাসীদের মাঝে ব্যাপক উত্তেজনা ছিল।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত গাওয়া হয়। এতে মঞ্চে উঠে কণ্ঠ মেলান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নুরুল ইসলাম, নাহিদ খান ও অপরাজিতা হক। এসময় তাদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান বাংলাদেশি প্রবাসীরা।

Reneta

১৯৭১ সালে জর্জ হ্যারিসন তার বন্ধুদের নিয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পাশে দাঁড়াতে কনসার্ট করেছিলেন ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের জন্য তহবিল গঠন ছিল সেই কনসার্টের উদ্দেশ্য। বিজয়ের ৫০ বছর পর সেই ঐতিহাসিক ঘটনাটি আরেকবার স্মরণ হয়েছে এই আয়োজনের মধ্য দিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চিরকুটম্যাডিসন স্কয়ার গার্ডেনলিড বিনোদনস্করপিয়ন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা ও আগাম পরীক্ষা জরুরি: প্রধানমন্ত্রী

মে ৮, ২০২৬

সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ‘হেলভেটিক’ ম্যাগাজিন উন্মোচন

মে ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির মরদেহ দেশের পথে

মে ৮, ২০২৬
ছবি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (সংগৃহীত)।

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬তম জন্মজয়ন্তী আজ

মে ৮, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT