চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদির বুরাইদা শহরে দূতাবাসের কনস্যূলার সেবা প্রদান

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
১:১২ অপরাহ্ণ ১০, জুলাই ২০২১
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের বুরাইদা শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যূলার সেবা প্রদান শুরু হয়েছে। রিয়াদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে সৌদি সরকারের নির্দেশিত করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে কয়েকশত বাংলাদেশি অভিবাসীকে কনস্যূলার সেবা প্রদান করা হয়।

এসময় অভিবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়। এছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হূরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়। অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয়।

দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে একাউন্ট খোলা ও ওয়েজ আর্নার্স বন্ড করার সেবা প্রদান করা হয়। সোনালী ব্যাংক প্রতিনিধি প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য উদ্বুদ্ধ করেন।

বুরাইদা ও আশেপাশের এলাকায় সহস্রাধিক বাংলাদেশি বসবাস করে, এখানে প্রবাসী বাংলাদেশিরা ব্যবসা, কৃষি কাজ, পোলট্রি ফার্মসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। সৌদি আরবের বুরাইদা ও আল কাসিম খেজুর চাষের জন্য অত্যন্ত প্রসিদ্ধ। বুরাইদা শহরের পাশে আল কাসিম বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বাংলাদেশি শিক্ষক কর্মরত রয়েছেন। এছাড়া এ বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে সৌদি সরকারের বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন।

সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সেবা প্রদান করা হয়। স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন ও করোনাভাইরাস প্রতিরোধে সৌদি সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়। এছাড়াও বিভিন্ন বিষয়ে সমস্যাগ্রস্ত অভিবাসীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

কনস্যুলার সেবা প্রদান করেন দূতাবাসের কাউন্সেলর মোঃ হুমায়ূন কবীর, শ্রম উইং এর প্রথম সচিব মোঃ সফিকুল ইসলাম ও সোনালী ব্যাংক প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন খান। এছাড়া বিভিন্ন শাখার দূতাবাসের স্টাফরা কনস্যূলার সেবা প্রদানকাজে সহায়তা করেন।

Reneta

কনস্যৃলার সেবা ১০ জুলাই শনিবার বিকাল ৪টা পর্যন্ত প্রদান করা হবে। এ এলাকায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা দূতাবাসের সেবা পেয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এখানে অভিবাসীদের জরুরী বিভিন্ন সেবা প্রদানের জন্য একটি প্রবাসী সেবা কেন্দ্র ও কাজ করছে। সেবা কেন্দ্র থেকে প্রবাসীরা সপ্তাহের যেকোন দিন সকাল থেকে রাত পর্যন্ত সেবা গ্রহণ করতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দূতাবাসসৌদিসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত আসনের নারী এমপিরা শপথ নিলেন

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT