সৌদি আরবে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
সোমবার দেশটির দক্ষিণাঞ্চলের ইয়েমেন সীমান্তের কাছে নাজরান শহরের আল-মাসহাদ মসজিদে, মাগরিবের নামাজ চলার সময় ওই হামলার ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে ।
ঘটনার পর তদন্ত শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে হামলার দায় কেউ স্বীকার না করলেও আইএস ওই হামলা চালাতে পারে ধারণা করা হচ্ছে।
এর আগে আগস্টে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছিল আইএস।







