সৌদি আরবের মদিনা-কাশিম মহাসড়কের জাবাল তামেহ এলাকার কাছে এক সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৫টি বাসের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ওই দুর্ঘটনায় ৬ জন নিহত এবং কমপক্ষে ৪৮ জন আহত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়। আর তুলনামূলক গুরুতর আহতদের কাছাকাছি আক্বলা আল-হাউকুর এবং আল-নাবহানিয়ায় অবস্থিত কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেশটির ডিফেন্সও স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট, ট্রাফিক বিভাগ, সড়ক নিরাপত্তা বিভাগ, পরিবহন ও সড়ক ব্যবস্থাপনা বিভাগ এবং মিউনিসিপ্যালিটি অব আক্বলা ফ্যালকনের সঙ্গে উদ্ধারকাজে যোগ দেয় বলে নিশ্চিত করেন আল-কাশিম প্রদেশের ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্সের সহ-গণমাধ্যম মুখপাত্র কর্নেল আবদুল আজিজ আল-তামিমি।
নিহতদের আত্মীয়দের প্রতি সমবেদনা প্রকাশ করে তিনি বিদেহী আত্মাদের জন্য ক্ষমা ও শান্তি প্রার্থনা করেন আল-তামিমি। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সবাইকে রাস্তায় চলাচলে এবং যান চালানোর সময় আরও সাবধান হওয়ার পরামর্শ দেন।








