চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২০
প্রবাস সংবাদ
A A

এম ওয়াই আলাউদ্দিন: বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবের রিয়াদ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনস্যুলেট পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করেন।

সৌদি আরবের স্থানীয় সময় ৯টায় রিয়াদ বাংলাদেশে দূতাবাসে অস্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণে সৌদি আরবের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা।

প্রথমে বাংলাদেশ দূতাবাস রিয়াদের রাষ্ট্রদূত গোলাম মসি দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সৌদি প্রবাসী সাংবাদিক ফোরাম, রিয়াদ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ,বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন, বাংলাদেশ দূতাবাস পরিবার, বৃহত্তর চট্টগ্রাম সমিতি, বৃহত্তর ফরিদপুর সমিতি, সিলেট আওয়ামী পরিবার, ব্রাহ্মণবাড়িয়া কল্যাণ সমিতিসহ রিয়াদে বসবাসরত বাংলাদেশিদের আরও কিছু রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

এ সময় সৌদি আরবে সাম্প্রতিক অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত গোলাপ মসিহ প্রবাসী বাংলাদেশিদের সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন সৌদি সরকারের বর্তমান অভিযান এটি প্রতি বছরে রমজানের আগে ধারাবাহিক অভিযান। এতে আতঙ্কিত না হয়ে নিজ নিজ কর্মস্থলে অবস্থান এবং অযথা ঘোরাফেরা না করার আহ্বান জানান।

Reneta

দূতাবাসের কাউন্সিলর হুমায়ুন কবির এর সঞ্চালনায় দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান ডক্টর মো. নজরুল ইসলাম, রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) সভাপতি ডক্টর রেজাউল করিম মিলন,সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) সভাপতি মোহাম্মদ আবুল বশির,বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, আওয়ামী পরিষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মাহবুব, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ বাংলা শাখার প্রিন্সিপাল মো: আফজাল হোসেন, ইংলিশ শাখার প্রিন্সিপাল বজলুর রশিদ, বাংলা শাখার শিক্ষিকা সানজিদা বেগম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদিতে বাংলাদেশ দূতাবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT