ইয়েমেনের উত্তর-পশ্চিম অঞ্চলে সৌদি সীমান্তে সরকারি বাহিনী ও হাউদি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষে কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছে।
সেনাবাহিনী তাদের ২৮ জন সদস্যের মৃত্যু নিশ্চিত করেছে। বাকি ৪০ জন হাউদি বিদ্রোহী নিহত হয়।
হারাদ শহরটি দু’দিন আগে সরকারি বাহিনী দখল করার পর এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটলো। সংঘর্ষ চলাকালেই জাতিসংঘের মধ্যস্থতায় দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সুইজারল্যান্ডে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছিল ।
গত মার্চে শিয়া বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নিলে সরকারকে সাহায্য করতে সৌদি আরব নিয়মিত বিমান হামলা করে আসছে দেশটিতে।







