চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে ২০ দেশের সামরিক মহড়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের উত্তরাঞ্চলে প্রায় ২০টি দেশের সামরিক বাহিনী যৌথভাবে মহড়া চালানোর জন্য একত্রিত হতে যাচ্ছে। এত বেশি সংখ্যক দেশের একত্রে সামরিক মহড়া এই অঞ্চলে এবারই প্রথম বলে রোববার এক ঘোষণায় জানায় সৌদি।

সৌদি আরবের বার্তা সংস্থা  ‘সৌদি প্রেস এজেন্সি’(এসপিএ) জানায়, ‘উত্তরের ঝড়’ বলে কথিত এই মহড়ায় ২০টি দেশের স্থল, নৌ ও বিমান বাহিনী মিলিতভাবে অংশগ্রহণ করবে। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যেকোনো রকম আক্রমণ প্রতিহত করার জন্য সৌদি ও তার মিত্ররা ঐক্যবদ্ধভাবে প্রস্তুত রয়েছে, প্রতিপক্ষকে এই বার্তা দিতেই মহড়ার আয়োজন করা হয়েছে।

২০টি দেশের মধ্যে সৌদির ৫ উপসাগরীয় প্রতিবেশি ছাড়াও চাদ, মিশর, জর্ডান, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান, সেনেগাল ও তিউনিশিয়া অন্তর্ভুক্ত রয়েছে।

তবে ২০ দেশের অংশগ্রহণে এই মহড়া কবে নাগাদ শুরু হবে বা কতদিন স্থায়ী হবে সে ব্যাপারে এসপিএ কিছু জানাতে পারেনি।

বর্তমানে সৌদি আরব তার দক্ষিণের প্রতিবেশি ইয়েমেনে ইরানের সমর্থনপুষ্ট বিদ্রোহীদের সাথে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। এছাড়া গত বছরের ডিসেম্বরে ‘সন্ত্রাসবাদ’ বিরোধী যুদ্ধের জন্য বাংলাদেশসহ ৩৫টি মুসলিম দেশ নিয়ে একটি সামরিক জোট গঠন করে সৌদি।

মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্যতম সদস্য সৌদি আরো জানিয়েছে, সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে আরো কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে তুরস্কের বিমানঘাঁটিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিরিয়াসৌদি আরবসৌদি আরব-সিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

মাদারীপুরে আত্মীয়ের বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার

মে ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

আসিফ আকবরের কন্ঠে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

মে ১৮, ২০২৬

ঈদ উপলক্ষে ১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

মে ১৮, ২০২৬

নেইমার চটেছেন, প্রতিবাদ করেছেন, উপায় খুঁজে পাননি, ফেডারেশনও চুপ

মে ১৮, ২০২৬
ফাইল ছবি

২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT