চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে শেখ রাসেল দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২১
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোরদের নিয়ে আনন্দঘন পরিবেশে শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী এবং শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের তিনটি বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কমিউনিটি নেতৃবৃন্দ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনায় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ছিলো এক প্রাণবন্ত, উজ্জ্বল সম্ভাবনাময় শিশু যে জাতির পিতার সান্নিধ্যে একজন আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠছিল। ঘাতকচক্র এই অমিত সম্ভাবনার শিশু শেখ রাসেলকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও পরিবারের অধিকাংশ সদস্যদের সাথে নির্মমভাবে হত্যা করে যা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।

রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী বলেন, শেখ রাসেল সেসময় মাত্র চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলো। অথচ নিষ্পাপ-নিরপরাধ শিশুকে হত্যা করতে ঘাতকচক্রের বুক এতটুকু কাঁপেনি। ঘাতকচক্র শেখ রাসেলকে হত্যার মাধ্যমে জাতির পিতার উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থ হয়েছে। শহীদ শেখ রাসেল আজ শিশুকিশোরসহ বাংলাদেশের সকল মানুষের কাছে গভীর ভালোবাসার নাম। রাষ্ট্রদূত সৌদি আরবে বেড়ে উঠা সকল শিশু কিশোরকে জাতির পিতা্র জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে জীবন গঠনের পরামর্শ দেন। শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে শিশু কিশোরদের সুন্দর ও মানবিকবোধ সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠার আহবান জানান রাষ্ট্রদূত।

দিবসটি উপলক্ষে সৌদি আরবের কমিউনিটি স্কুলের ছয় জন শিক্ষার্থী শেখ রাসেলের জীবনীর ওপর বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীরা শেখ রাসেল ও জাতির পিতার পরিবারের অধিকাংশ সদস্যদের হত্যাকারী পলাতক খুনিদের দেশে ফিরিয়ে বিচারের রায় কার্যকর করার অনুরোধ জানায়।

শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্কুলের শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন। রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও তার সহধর্মিণী হাবিবা হোসাইন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার চিত্রকর্ম নিয়ে দূতাবাস প্রান্তরে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে আগত অতিথিরা প্রদর্শনীটি ঘুরে দেখেন। এছাড়া রাষ্ট্রদূত জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মেডেল ও সনদপত্র প্রদান করেন। শেখ রাসেল দিবস উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে শিশু কিশোরদের নিয়ে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া জাতির পিতা ও তার পরিবারের শহীদ সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ দূতাবাসশেখ রাসেলসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

জুয়ার আসর বসানো নিয়ে ঝগড়া থামাতে গিয়ে নিহত

মে ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি

নৌপথে পুরনো ঐতিহ্য ফিরে আসুক: নৌ পরিবহন প্রতিমন্ত্রী 

মে ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ জেলায় ঝড়ের শঙ্কা

মে ৩১, ২০২৬

প্রতিযোগিতার অভাবে চামড়া বাজারে সিন্ডিকেট, দাবি বিশ্লেষকদের

মে ৩১, ২০২৬

রাজধানীতে প্রাপ্ত বয়স্কদের মধ্যেও বাড়ছে হামের প্রাদুর্ভাব

মে ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT