পুরো একমাস সিয়াম সাধনা শেষে আজ শুক্রবার সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও কয়েকটি জায়গায় ঈদ উদযাপন করা হচ্ছে। জেলাগুলোর মধ্যে রয়েছে চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও শরীয়তপুরসহ চট্টগ্রাম ও ভোলার কয়েকটি স্থানে আজ উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। বেশ কয়েক বছর ধরে এসব জেলার মুসলমান সম্প্রদায় সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদ উদযাপন করেন।
তবে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে সারাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে।







