চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহাগের নৃত্যযোগে তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনার এই স্বেচ্ছাবন্দির সময়ে ‘বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয়’-এই গানের কথা এখন যেন প্রতিটি মানুষের প্রার্থনার মতো। তাই তো সৃজনশীল মানুষ অলস বসে থাকতে পারেন না। মরণব্যাধী করোনা থেকে বাঁচতে তারা প্রতিনিয়ত মানুষকে সচেতন করছেন ভিডিওবার্তা, লেখা, গান, নাচ ও কবিতার মাধ্যমে।

এবার স্বেচ্ছা গৃহবন্দি জনপ্রিয় ২০ তারকাকে একসঙ্গে করলেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ। তারা সবাই যোগ দিয়েছেন নাচের ছন্দে।

‘আমরা করব জয়’ গানে সোহাগের কোরিওগ্রাফিতে নাচতে দেখা যাবে একুশে পদকপ্রাপ্ত নৃত্যব্যক্তিত্ব লায়লা হাসান, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা আঁচল, ছোট পর্দার প্রিয় মুখ তারিন জাহান, রোমানা রশিদ ঈশিতা, মোনালিসা, নাদিয়া আহমেদ, সোহানা সাবা, আশনা হাবিব ভাবনা, শানারেই দেবী শানু, তুষ্টি, নিসা, সিনথিয়া, ইভানা, হিমি, মিম চৌধুরী, বারিষ ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফা নানজিবা তোরসাকে।

এমন উদ্যোগ নিয়ে সোহাগ বলেন, আমরা শিল্পীরা তো সরাসরি কাজের সুযোগ খুব একটা পাই না। কিন্তু শিল্পের মাধ্যমে সবাইকে সচেতন করার পাশাপাশি মনোবল বাড়াতে পারি। সেজন্যই এই উদ্যোগ নিয়েছি। আশা করছি কাজটি মানুষের উপকারে আসবে।

তিনি আরও বলেন, কাজটির জন্য অনেকের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু প্রত্যেকে এগিয়ে আসেননি। কিন্তু যে ১৯ জন এগিয়ে এসেছেন, তারা প্রত্যেকে যার যার জায়গায় জনপ্রিয়। এর মধ্যে মোনালিসা আমেরিকা থেকে ভিডিও ধারণ করে পাঠিয়েছেন। প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ।

ইভান শাহরিয়ার সোহাগ জানান, রোজার আগেই চ্যানেল আইয়ের পর্দায় এবং ফেসবুক পেজে নাচের ভিডিওটি প্রকাশ করব। নাচটির বিষয়ে চ্যানেল আইয়ের বিপণন প্রধান ইবনে হাসান খান ভাই আমাকে বিষণভাবে অনুপ্রেরণা দিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশনা হাবিব ভাবনাইভানাকরোনাচ্যানেল আইতারিন জাহানতুষ্টিতোরসানাদিয়া আহমেদনৃত্যমোনালিসালিড বিনোদনশানারেই দেবী শানুসিনথিয়াসোহানা সাবাহিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

৩৫ বছরে দ্য ডেইলি স্টার

এপ্রিল ২৪, ২০২৬

‘কাজই শামস সুমনকে বাঁচিয়ে রাখবে’

এপ্রিল ২৪, ২০২৬

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: তারকাখচিত বিনোদনের রঙিনতম উৎসব

এপ্রিল ২৪, ২০২৬

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু

এপ্রিল ২৪, ২০২৬

তেল নিতে গিয়ে ফিলিং স্টেশনে জামায়াতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT