চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোমির গায়েও হাত তুলতেন সালমান? প্রশ্ন তুললেন কেআরকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২১
বিনোদন
A A

বলিউড অভিনেত্রী সোমি আলি সম্প্রতি ঐশ্বরিয়া রায়ের প্রশংসা করেছেন। সালমানের এই প্রাক্তন প্রেমিকা অভিনেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করার জন্য ঐশ্বরিয়ার সাহসের প্রশংসা করেছেন। এতে বলিউড ইন্ডাস্ট্রির স্বঘোষিত ফিল্ম সমালোচক কমল রশীদ খান, সংক্ষেপে ‘কেআরকে’ প্রশ্ন তুলেছেন, তাহলে কি সোমির গায়েও হাত তুলতেন সালমান?

কেআরকে-এর সঙ্গে সালমানের সাপে নেউলে সম্পর্কের কথা সবার জানা। কেআরকে-এর বিরুদ্ধে মানহানি মামলায় করেছেন সালমান। আদালতে কেআরকে প্রতিজ্ঞা করেছিলেন সালমান প্রসঙ্গে আর কোনো অপমানজনক, অবমাননাকর মন্তব্য করবেন না তিনি। কিন্তু সেই কথা রাখতে পারলেন না কেআরকে।

গতকাল এক সাক্ষাৎকারে সোমি আলি বলেছেন, ‘ঐশ্বরিয়াকে কুর্নিশ জানাই, কারণ তিনিই একমাত্র নারী যিনি মুখ খুলেছেন এবং নির্যাতনের মামলা করেছেন। আমি তাকে এবং তার এই পদক্ষেপকে সম্মান জানাই।’

সোমির এই মন্তব্যটিকে ব্যঙ্গ করে কেআরকে টুইটারে লিখেছেন, ‘সোমি আলি তার সাক্ষাৎকারে বলেছেন-ঐশ্বরিয়া সাহসী মেয়ে যিনি খারাপ একজন ব্যক্তিকে উচিত শিক্ষা দিয়েছেন, যিনি তার সব প্রেমিকার গায়ে হাত তুলেছেন। তিনি আমাকেও মেরেছেন, কিন্তু আমি মামলা করতে পারিনি। সোমি আপনার অনেক দেরী হয়ে গেছে।’

অর্থাৎ কেআরকে বলতে চাইছেন, সালমান হয়তো সোমির গায়েও হাত তুলেছেন। কিন্তু সোমি মামলা করার সাহস পাননি। এত বড় অভিযোগ তোলায় সালমান কোনো মন্তব্য করেন কিনা কিংবা কেআরকের বিরুদ্ধে নতুন কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐশ্বরিয়াকেআরকেসালমান খানসোমি আলি
শেয়ারTweetPin

সর্বশেষ

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
Musician Rafiqul Alam and prominent female entrepreneur Kona Reza awarded lifetime achievement awards

সংগীতশিল্পী রফিকুল আলম ও বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজাকে আজীবন সম্মাননা প্রদান

জুলাই ১৮, ২০২৬
ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

ঢাকা ও নারায়ণগঞ্জের পাঁচটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র ‘মাস্তুল’

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি স্বাক্ষরের উদ্যোগ

জুলাই ১৮, ২০২৬

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT