বন্ড সিরিজের প্রতিটি ছবিতেই বন্ড এবং ভিলেনের চরিত্র সমান গুরুত্ব বহন করে। ‘নো টাইম টু ডাই’ ছবিতে ভিলেন চরিত্রে দেখা যাবে অস্কারজয়ী অভিনেতা রামি মালেককে। তাই এই চরিত্রটি নিয়ে ভক্তদের কাজ করছে বাড়তি উত্তেজনা।
অতীতে ম্যাডস মাইকেলসেন, জেসপার ক্রিস্টেনসেন, ম্যাথু অ্যামারিক, জ্যাভিয়ার বারডেম, ক্রিস্তফ ওয়াল্টজ, ডেভ বাতিস্তা এবং অ্যান্ড্রু স্কটকে দেখা গেছে বন্ড ছবির ভিলেন চরিত্রে। রামি মালেক গতানুগতিক বন্ড ভিলেনদের মতো দেখতে না হলেও ধারণা করা হচ্ছে তিনি হতে চলেছেন বন্ড ছবির ইতিহাসে সেরা ভিলেন।
রামি মালেকের চরিত্রটি সম্পর্কে ড্যানিয়েল ক্রেগ বলেছেন, ‘রামি মালেকের সঙ্গে কাজ করতে গেলে বোঝা যায়, তিনি সব বিষয়ে অনেক জানেন। তার ব্রেইন খুব অ্যাকটিভ। কখন কী করা উচিত, তা তিনি জানেন। রামি আমাকে চেনেন। তিনি যেই চরিত্রে অভিনয় করছেন, সেটার ওজন জানেন। আগের ভিলেনদের সম্পর্কেও জানেন। তিনি অসাধারণ কাজ করেন বললেও কম বলা হয়।’
পরিচালক ক্যারি ফুকুনাগার, ‘আগের চাইতে আরও অনেক বড় পরিসরের চরিত্র এটি।’
মিশরীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা রামি মালেক ২০১৯ সালে বোহেমিয়ান র্যাপসোডি ছবিতে ‘কুইন’ ব্যান্ডের গায়ক ফ্রেডি মার্কারির চরিত্রে অভিনয় করেছিলেন। এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তিনি অস্কার জিতে নিয়েছিলেন। -কইমই








