চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেরা করদাতা হলেন শাইখ সিরাজ ও মুকিত মজুমদার বাবু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ ও মুকিত মজুমদার বাবু সেরা করদাতা নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২০ জানুয়ারি এই সংক্রান্ত গেজেট প্রকাশ করে এনবিআর।

সেরা করদাতা হিসেবে বিশেষ সম্মাননা ‘ট্যাক্স কার্ড’র জন‌্য ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে ৭৬ জন ব‌্যক্তি শ্রেণিতে, কোম্পানি ক‌্যাটাগরিতে ৫৫ ও ১০ করদাতা অন‌্যান‌্য ক‌্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন।

২০১৯-২০২০ অর্থবছরে ট‌্যাক্স কার্ডের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের মনোনীত করেছে। অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর জ্যেষ্ঠ সহকারী সচিব নুসরাত জাহান নিসুর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

সাংবাদিক শ্রেণীতে সেরা করদাতা হয়েছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। এছাড়া, চট্টগ্রামের আজাদী পত্রিকার সম্পাদক মো. আবদুল মালেক, দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ ও টিভি টুডে’র সিইও মনজুরুল আহসান বুলবুল।

অন্যান্য শ্রেণীতে ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

Reneta

এবার সেরা করদাতা হিসেবে ব্যক্তি, কোম্পানি তিন ক্যাটাগরিতে ১৪১টি ট্যাক্স কার্ড দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০১৯-২০ কর বছরে ব্যক্তি, কোম্পানি এবং অন্যান্য ১২ এই (তিন) ক্যাটাগরিতে ১৪১টি ট্যাক্স কার্ড দেওয়ার জন্য ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ের যোগ্য করদাতার নাম প্রকাশ করা হয়।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০১৯-২০ কর বছরে ১৪১টি ট্যাক্স কার্ড দেওয়ার জন্য ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ের যোগ্য করদাতার নাম প্রকাশ করা হয়েছে। এই কর কার্ডের মেয়াদ হবে ১ বছর।

জানা যায়, কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। তাদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার।

পাশাপাশি কর কার্ডধারী নিজে ও তার স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার। থাকছে আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেরা করদাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT