চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমির স্বপ্ন পূরণ হল না বাংলাদেশের

রিয়াজুল ইসলাম শুভরিয়াজুল ইসলাম শুভ
৮:৩১ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

পাকিস্তানকে হারাতে না পারায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালের আশা পূরণ হল না বাংলাদেশের। ঘরের মাঠের টুর্নামেন্টে জয়হীন আর বড় সব হারের মধ্য দিয়ে হল বিদায়।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগপর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬-২ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আশরাফুল ইসলামের দলের হয়ে দুটি গোলই করেছেন আরশাদ হোসেন।

রোববারের হারে পাঁচ দলের টুর্নামেন্টে কোনো পয়েন্ট তুলতে পারেনি বাংলাদেশ। পাকিস্তান দুই ড্র এবং এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে হল তিন নম্বর। সমান পয়েন্ট পেলেও গোলব্যবধানে পিছিয়ে থাকায় চার নম্বরে থেকে সেমিতে খেলবে জাপান।

টেবিলে সবার চেয়ে এগিয়ে ভারত, পয়েন্ট ১০। সেমিতে ভারতের প্রতিপক্ষ জাপান। সাউথ কোরিয়ার পয়েন্ট ৬, তারা পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকল। সেমিতে পাকিস্তানের সাথে লড়বে।

প্রথম ম্যাচে ভারতের কাছে ৯ গোল হজম করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে লড়াই করে কোরিয়ার বিপক্ষে হারে ৩-২ ব্যবধানে। তৃতীয় ম্যাচে জাপান ৫ গোল জড়ায় আশরাফুলদের জালে।

ম্যাচ শুরুর ৪০ সেকেন্ডের মাথায় পেনাল্টি কর্নার আদায় করে নেয় পাকিস্তান। প্রথম পাঁচ মিনিট বাংলাদেশ রক্ষণ সামলাতে হিমশিম খায়। তিন মিনিটে অল্পের জন্য দলকে গোল হজম থেকে বাঁচান গোলরক্ষক বিপ্লব কুজুর।

Reneta

‌ছয় মিনিটে প্রথম আক্রমণে ওঠে বাংলাদেশ। মিস হিটে সেই সুযোগ কাজে লাগানো যায়নি। দশ মিনিটের মাথায় পাকিস্তানের গোলরক্ষককে একা পেয়েও দিন মোহাম্মাদ ইমন ফিনিশিং দিতে না পারায় লাল-সবুজের দল আক্ষেপে পোড়ে।

‌১৩ মিনিটে আসে অসাধারণ মুহূর্ত। আরশাদ হোসেন ফিল্ড গোল করে বাংলাদেশকে আনন্দে ভাসিয়ে তোলেন।

সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পরের মিনিটে ফিল্ড গোল করে ম্যাচে সমতা ফেরান নাদিম আহমেদ। ‌১৮ মিনিটে আজাজ আহমেদ লক্ষ্যভেদ করলে গোবিনাথের দল পিছিয়ে পড়ে।

ছয় মিনিট পর আফরাজ ফিল্ড গোলে ব্যবধান ৩-১এ নিয়ে জান। দুই মিনিট পর পাকিস্তানের হয়ে গোলের হালি পূরণ করেন নাদিম আহমেদ।

ম্যাচে একের পর এক মিস হিট, প্রতিপক্ষের স্টিকে বারবার বল উপহার দেয়া এবং গতির সাথে পেরে না ওঠাই আশরাফুলদের ভুগিয়েছে। সাউথ কোরিয়ার সাথের লড়াকু মেজাজ এদিন মাঠে দেখাই যায়নি।

‌৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সহজে বল ক্লিয়ার করতে না পারার খেসারত দেয় বাংলাদেশ। মাহমুদ রাজ্জাক নিশানাভেদ করলে বড় পরাজয়ের সামনে দাঁড়াতে হয় আশরাফুলের দলকে।

‌পরের মিনিটে বাংলাদেশকে আবারও খানিক আনন্দের উপলক্ষ এনে দেন ফিল্ড গোল করা আরশাদ হোসেন। ‌তাতেও থামেনি পাকিস্তানের জালে বল পাঠানো, আজাজ আহমেদ তাদের হয়ে ছয় নম্বর গোলটি করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনীগোবিনাথ কৃষ্ণমূর্তিপাকিস্তানবাংলাদেশবাংলাদেশ জাতীয় হকি দলবিপ্লবলিড স্পোর্টসসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আমার সম্পদের সম্পূর্ণ হিসাব প্রকাশ করেছি: শফিকুল আলম

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৫০টি গাড়ি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ছবি: সংগৃহীত।

সিপিআই ২০২৫: দুর্নীতির তালিকায় বাংলাদেশ আরও পিছিয়ে, অবস্থান ১৩তম

ফেব্রুয়ারি ১০, ২০২৬

হতাশা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে জয় তুলল নেদারল্যান্ডস

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT