চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে মুখোমুখি কলিন্স-সুয়াটেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককের সেমির টিকেট কেটেছেন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল্লে কলিন্স ও পোল্যান্ডের ইগা সুয়াটেক। ফাইনালের মঞ্চে যেতে বৃহস্পতিবার মুখোমুখি হবেন দুজনে।

এক ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে ফরাসি তারকা অ্যালাইজ কর্নেতকে ৭-৫ ও ৬-১ সেটে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেলেন র‌্যাঙ্কিংয়ের ২৭ নাম্বারে থাকা কলিন্স। তিন বছর পর সেমির দেখা পেলেন ২৮ বর্ষী মার্কিনী।

অন্য ম্যাচে, অভিজ্ঞ কাইয়া কানেপিকে ৪-৬, ৭-৬ ও ৬-৩ সেটে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে উঠেছেন পোলিশ উদীয়মান তারকা ইগা সুয়াটেক।

বুধবার প্রথম সেটে জয় তুলতে বেগ পেতে হয়েছে গত বছর সার্জারি থেকে ফেরা কলিন্সকে। পরের সেটে আর কষ্ট করতে হয়নি। প্রথম সেট হেরে কার্নেতক কিছুটা হাল ছেড়ে দিলে জয় সহজ হয়ে যায় কলিন্সের। প্রথম সেটে ৭-৫ ব্যবধানে কষ্টের জয়ের পরের সেটে ৬-১ সেটের জেতেন কলিন্স।

জয়ের পর কলিন্স জানান, ‘এই জয় আনন্দের। যখন স্বাস্থ্যগত চ্যালেঞ্জ কাটিয়ে এসে এমন জয় পাবেন, আপনার কাছে তা অসাধারণ বলেই মনে হবে। এই লড়াই শেষ করতে চাই। গত কয়েক বছরে কর্নেতের বিপক্ষে বেশকিছু ম্যাচ খেলার সুযোগ হয়েছে আমার। সে খুব ভালো প্রতিপক্ষ, একজন ভালো অ্যাথলেট।’

অন্যদিকে এস্তোনিয়ান অভিজ্ঞ তারকা কানেপিকে ৪-৬, ৭-৮ ও ৬-৩ সেটে হারিয়ে সেমিতে উঠেছেন সুয়াটেক।

Reneta

লড়াইয়ে ৩৬ বর্ষী তারকা কানেপি প্রথম সেটে ৬-৪এ জিতে সম্ভাবনা জাগান। পরের সেটেই ঘুরে দাঁড়ান পোলিশ তরুণী। ২০ বর্ষী সুয়াটেকের কাছে গতিতে পেরে ওঠেননি কানেপি।

পরের সেটে লড়াই করে শেষপর্যন্ত ৭-৬ ব্যবধানে হেরে বসলে সমতায় গড়ায় ম্যাচ। তারপরের সেটে একেবারে সুবিধা করতে পারেননি কানেপি। তিন ঘণ্টার লড়াইয়ে শেষ সেটে ৬-৩ ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নেন। প্রথমবারের মতো সেমিতে জায়গা করে নেয় সুয়াটেক।

‘ভীষণ আনন্দিত। ম্যাচ জয়ের পর এতো জোরে চিৎকার করেছি যে এখনো তা শুনতে পাচ্ছি। ম্যাচ জয়ের খুশিতে আমার পাগল হওয়ার উপক্রম। তবে স্টেডিয়াম থেকে সমর্থন না পেলে এই জয় আমার জন্য কঠিন ছিল।’ বলেছেন উচ্ছ্বসিত সুয়াটেক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনকলিন্সলিড স্পোর্টসসুয়াটেক
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT