চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে প্রোটিয়া মেয়েরা, পাকিস্তানকে উড়িয়ে দৌড়ে ইংল্যান্ডও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সেমির দৌড়ে টিকে থাকার লড়াইয়ে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানকে ১০৫ রানে গুঁড়িয়ে ১৮৪ বল হাতে রেখে ৯ উইকেটের জয়ে তুলেছে, সঙ্গে টেবিলের চারে উঠে গেছে ইংলিশরা।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নামলেও ১০ ওভার বল গড়ানোর পর পণ্ড হয়ে গেছে সাউথ আফ্রিকার খেলা। তাতে অবশ্য সেমিতে পা রাখতে বেগ পেতে হয়নি প্রোটিয়াদের। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেরা চারে পৌঁছে গেছে সুনে লুউসের দল।

ক্রাইস্টচার্চে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় হিদার নাইটের দল। শুরুতেই ওপেনার নাহিদা খান কোনো রান না করে ফিরলে চাপে পড়ে পাকিস্তান। পরে একের পর এক উইকেট তুলে চাপ অব্যাহত রাখে ইংলিশ বোলারা।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩২ রান আসে সিদরা আমিনের ব্যাটে। শেষ পর্যন্ত ৪১.৩ ওভারে ১০৫ রান তুলে গুটিয়ে যায় পাকিস্তান। তিনটি করে উইকেট তুলেছেন ইংলিশদের ক্যাথরিন ব্রান্ট ও সোফি একলেস্টোন।

সহজ লক্ষ্যে ইংলিশ ওপেনার ট্যামি বিউমন্ট ২ রান করে ফিরলেও চাপ বাড়তে দেননি আরেক ওপেনার ড্যানি ওয়াট। অধিনায়ক নাইটকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছান। ৬৮ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন।

জয়ে সেমির লড়াইয়ে রান রেটে এগিয়ে থেকে ভারতকে টপকে টেবিলের চারে এখন ইংল্যান্ড। তাদের সমান ৬ ম্যাচে ৩ জয় নিয়ে ভারতের অবস্থান পাঁচে। দু-দলেরই সুযোগ রয়েছে সেমিতে পা রাখার। তদের কেউ বাকি থাকা ম্যাচটিতে হেরে বসলে বিশ্বকাপের সেমিতে উঠে যাবে এমুহূর্তে তিনে থাকা ওয়েস্ট ইন্ডিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজপাকিস্তানভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকাহিদার নাইট
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলায় অভিযুক্ত সাংবাদিকদের তালিকা প্রধানমন্ত্রীকে দিয়েছে সম্পাদক পরিষদ

মে ১৭, ২০২৬

হামে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু, শনাক্ত ২৪৩

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দুবাইভিত্তিক ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিবে

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ২ মামলায় আইভীর জামিন বহাল

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT