চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৫ পূর্বাহ্ণ ২৯, জুন ২০১৯
- লিড নিউজ, ফুটবল, স্পোর্টস
A A

ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শেষ চারের টিকিট কেটেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে মেসিদের পরীক্ষা ব্রাজিলের বিপক্ষে। টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠতে আলবিসেলেস্তেদের স্বাগতিকদের বাধা পেরোতে হবে।

একদিন আগে কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। আগামী বুধবার, ৩ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬.৩০মিনিটে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ফুটবল ইতিহাসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

দিনের আরেক ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে চিলি।

রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথমার্ধে লৌতারো মার্টিনেজের গোলে লিড নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে জিওভানি লো সেলসোর গোলে সহজ জয় নিশ্চিত করে আকাশী-নীলরা।

কোপার চলতি আসরে যাচ্ছেতাই পারফরম্যান্স ছিল আর্জেন্টিনার। আবার ভেনেজুয়েলার বিপক্ষে সর্বশেষ তিন সাক্ষাতেই জয়হীন থেকে নেমেছিল তারা। তবে ম্যাচটি যেহেতু কোপা আমেরিকার, আর্জেন্টিনার সেরা রূপটাই দেখা গেল। কোপায় এই নিয়ে সবশেষ ছয় সাক্ষাতেই ভেনেজুয়েলাকে হারাল লাতিন পরাশক্তিরা।

ম্যাচের দশম মিনিটে আগুয়েরোর নিচু শট থেকে বল পেয়ে দারুণ ফ্লিকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মার্টিনেজ। জাতীয় দলের জার্সিতে দশম ম্যাচে ইন্টার ফরোয়ার্ডের এটি ষষ্ঠ গোল।

Reneta

প্রথমার্ধে গোলের কয়েকটি সুযোগ নষ্ট করা আর্জেন্টিনা বিরতির পর আক্রমণাত্মক খেলা অব্যাহত রাখে। ভেনেজুয়েলার চেয়ে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল আকাশী-নীলরাই।

ম্যাচের ৭৪তম মিনিটে যার ফলও পায় আর্জেন্টিনা। আগুয়েরোর শট ঠেকাতে এগিয়ে এসে বলের নিয়ন্ত্রণ হারান ভেনেজুয়েলার গোলরক্ষক। কাছে থাকা সুযোগসন্ধানী লো সেলসো দারুণ ফিনিশিংয়ে গোল করে আর্জেন্টিনাকে আরেকদফা উল্লাসে ভাসান। নিশ্চিত হয় সেমির টিকিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা-ব্রাজিলকোপা আমেরিকা-২০১৯লিড নিউজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT