চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেবা দিয়ে মানুষের মন জয় করে ভোটার বাড়াতে হবে: প্রধানমন্ত্রী

১১:২৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘মানুষ যেনো সেবা পায়। কারণ মানুষের সেবার মধ্য দিয়ে মানুষের মন জয় করতে হবে। আর এই মন জয় করে আমাদেরকে আমাদের ভোটার বাড়াতে হবে। এটা হচ্ছে বাস্তব কথা।’

সোমবার রাতে গণভবনে জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে দলের অর্জন সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বলেছেন তিনি।

দারিদ্র্য বিমোচনে হতদরিদ্র ও দুস্থদের তালিকাও প্রণয়ন করতে বলেছেন প্রধানমন্ত্রী ।

অষ্টমবার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পরদিন গণভবনে জেলা পর্যয়ের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা।

নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের রাজনৈতিক দল। আওয়ামী লীগের কাছে ক্ষমতার অর্থ দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত করতে হবে। সেজন্য দলের নেতাকর্মীদের কর্তব্যের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘২১ বছর যারা ক্ষমতায় ছিলো তারা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা রটনা করে গেছে। আওয়ামী লীগের গীবত গেয়ে গেছে। মানুষের কাছে দলকে প্রশ্নবিদ্ধ করেছে।’

Reneta

“কিন্তু আজকে মানুষের কাছে এটা স্পষ্ট যে একমাত্র আওয়ামী লীগই সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করে, দেশের সেবা করে। সেই কাজটা-সেবাটা আমরা আরও নিশ্চিত করতে পারি যদি আপনারা আমরা যে কাজগুলো করে যাচ্ছি সেগুলো বাস্তবায়নে সহায়তা করেন। এতে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করা যাবে।”

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ নির্মানের মধ্য দিয়ে মানুষের জীবনযাত্রা সহজ করা হয়েছে। সারাদেশে সামগ্রিক যে উন্নয়ন হয়েছে তা দেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। আগামী নির্বাচনের জন্য দলকে শক্তিশালী করার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ।’

শেখ হাসিনা বলেন, ‘একেক বার একেক ধরণের সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে। খালেদা জিয়ার আমলে তারা মদদ দিয়েছিলো বাংলা ভাইকে। পুলিশ দিয়ে মিছিল করার সুযোগ দেয়া হয়েছিলো। আমরা কখনোই জঙ্গিবাদকে প্রশ্রয় দেই না, দেবো না।’

সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী ও আওয়মী লীগ সভাপতি শেখ হাসিনা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT