চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সর বোর্ডে প্রশংসিত ‘ফাগুন হাওয়ায়’ ও সিয়াম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

‘শাকিব খানের যোগ্য উত্তরসূরি আরিফিন শুভকে মনে করতাম। কিন্তু ‘ঢাকা অ্যাটাক’ হিট করার পর শুভ’র পরপর দুটো ছবি মার খেয়েছে। এতে করে শুভ’র মার্কেট কিছুটা হলেও কমে গেছে। তবে, ক্যারিয়ারের শুরুতেই ‘পোড়ামন ২’ ও ‘দহন’ এই দুই ছবি হিট করার ফলে সিয়ামের একটা ক্রেজ তৈরি হয়েছে। দর্শকের কাছে সিয়াম আস্থা অর্জন করেছে। সবদিক দিয়েই এখন তাকে পারফেক্ট মনে হয়েছে।’

হালের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ফাগুন হাওয়ায়’ দেখার পর এভাবেই কথাগুলো বলছিলেন সেন্সর বোর্ডের অন্যতম সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।

দীর্ঘ ৩০ বছর চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িত তিনি। দেশের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের মালিকও তিনিই। কয়েকটি সিনেমাও প্রযোজনা করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তরুণ অভিনেতা সিয়ামের মূল্যায়ণ করেন নওশাদ।

সিয়াম অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র অর্জন করে রবিবার। আর এই ছবিটি দেখেই সিয়ামকে নিয়ে নিজের ব্যক্তিগত উচ্ছ্বাস ব্যক্ত করেন সিনেমা বাণিজ্যের সঙ্গে বহুদিন ধরে সংশ্লিষ্ট নওশাদ।

সেন্সর বোর্ডে ‘ফাগুন হাওয়ায়’ দেখার পর সোমবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে সিয়ামকে নিয়ে তিনি আরো বলেন, কর্মাশিয়াল ফিল্মের পাশাপাশি ভিন্ন স্বাদের ছবি ‘ফাগুন হাওয়ায়’ দেখলাম। সেখানেও সিয়াম ভালো করেছে। তাই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বলছি, শাকিবের পরেই সিয়ামের অবস্থান। সে যদি ঠিকভাবে চলতে পারে, তবে বহুদূর যেতে পারবে। সে খুব ভালো অভিনেতা এখানে কোনো ডাউট নেই। সিয়াম হতে পারে ঢালিউডের নতুন প্রজন্মের কাণ্ডারি।

যোগ করে তিনি আরো বলেন, নাটকে কাজের পর বড়পর্দায় এসে পায়ের নীচে মাটি পেতে অনেক সময় লাগে। কিন্তু সিয়ামের প্রথম দুটো ছবিই ক্লিক করেছে। এটা চারটে খানি কথা না!

Reneta

এদিকে আসছে ১৫ তারিখে দেশ ব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘ফাগুন হাওয়ায়’। এখন চলছে প্রচারণার শেষ ধাপ। এরইমধ্যে মুক্তি পেয়েছে টিজার, ট্রেলার ও ছবির প্রথম গান। সবগুলোর জন্যই চারদিকে প্রশংসা পাচ্ছেন তৌকীর সহ গোটা ‘ফাগুন হাওয়ায়’ টিম।

১৯৫২ এর ভাষা আন্দোলনের ওপর নির্মিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়।’ ঐতিহাসিক কাহিনী নির্ভর ছবিটির প্রিমিয়ার শো দেখতে ইতোমধ্যে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মতিশাতৌকীর আহমেদফাগুন হাওয়ায়লিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি নিশ্চিত মেসি আরও গোল করবে, শুধু ফাইনালের দিকেই মনোযোগ দিচ্ছি

জুলাই ১, ২০২৬

রণবীরের সবচেয়ে ব্যয়বহুল মিশন হতে যাচ্ছে ‘প্রলয়’!

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কর্ণফুলীতে নৌযানে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে নিহত ২

জুলাই ১, ২০২৬

হামে নতুন আক্রান্ত ও মৃত্যু কমছে, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT